© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিয়ের আশ্বাস দিয়ে হোটেলে নিয়ে তরুণীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

শেয়ার করুন:
বিয়ের আশ্বাস দিয়ে হোটেলে নিয়ে তরুণীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন
own-reporter
০৯:৩১ পিএম | ০৮ সেপ্টেম্বর, ২০১৯

ঘটনা ২০১৪ সালের ডিসেম্বর মাসের। ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব দপদপিয়া গ্রামের লক্ষ্মীচন্দ্র শীলের ছেলে নিখিল চন্দ্র শীল। তার সঙ্গে বিয়ের কথাবার্তা চলছিল বরিশাল সদর উপজেলার রায়পাশা এলাকার এক তরুণীর। সেই কারণে ২০১৪ সালের ১১ ডিসেম্বর বরিশাল নগরের বিবির পুকুর এলাকায় ওই তরুণীকে নিয়ে ঘুরতে যায় নিখিল চন্দ্র শীল। কিন্তু কৌশলে ওই তরুণীকে নিয়ে নগরের পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে উঠে নিখিল। সেখানে তাকে একাধিকবার ধর্ষণের পর বিয়ের আশ্বাস দিয়ে হোটেল ত্যাগ করে।

ঘটনা ২০১৪ সালের ডিসেম্বর মাসের। ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব দপদপিয়া গ্রামের লক্ষ্মীচন্দ্র শীলের ছেলে নিখিল চন্দ্র শীল। তার সঙ্গে বিয়ের কথাবার্তা চলছিল বরিশাল সদর উপজেলার রায়পাশা এলাকার এক তরুণীর।

সেই কারণে ২০১৪ সালের ১১ ডিসেম্বর বরিশাল নগরের বিবির পুকুর এলাকায় ওই তরুণীকে নিয়ে ঘুরতে যায় নিখিল চন্দ্র শীল। কিন্তু কৌশলে ওই তরুণীকে নিয়ে নগরের পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে উঠে নিখিল। সেখানে তাকে একাধিকবার ধর্ষণের পর বিয়ের আশ্বাস দিয়ে হোটেল ত্যাগ করে।

এর কয়েকদিন পর তরুণীকে বিয়ে করতে অস্বীকার করেন নিখিল। এ ঘটনায় ২০১৫ সালের ১০ জুন বরিশাল কোতোয়ালি মডেল থানায় নিখিল চন্দ্র শীলের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী ওই তরুণী। এরপর ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর ওই মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেন বরিশাল কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম হোসেন।

রোববার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ আসামি নিখিল চন্দ্র শীলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন