© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ত্রিশালে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল দুইজনের

শেয়ার করুন:
ত্রিশালে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল দুইজনের

প্রতীকী ছবি

own-reporter-mymensingh
১২:৩৩ পিএম | ০৯ সেপ্টেম্বর, ২০১৯

ময়মনসিংহের ত্রিশালের বাজার থেকে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বগার বাজার সাইনবোর্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহের ত্রিশালের বাজার থেকে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই পথচারী নিহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বগার বাজার সাইনবোর্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ত্রিশাল উপজেলার নারায়ণপুর গ্রামের মনার ছেলে আলাউদ্দিন (৫৫) ও একই গ্রামের আবুলের ছেলে ফজলু (৫০)।

ত্রিশাল থানার ওসি আজিজুর রহমান জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী দুটি ট্রাক একটি আরেকটিকে ওভারটেক করার সময় ত্রিশালের বগার বাজারের সাইনবোর্ড এলাকায় পথচারী দু’জনকে চাপা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

ওসি আরও জানান, নিহতরা সকালে সাইনবোর্ড বাজার থেকে বাড়ি ফিরছিলেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন