© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তাল কুড়ানো হল না ইকবালের

শেয়ার করুন:
তাল কুড়ানো হল না ইকবালের

প্রতীকী ছবি

own-reporter-noakhali
০১:৫২ পিএম | ০৯ সেপ্টেম্বর, ২০১৯

নোয়াখালীর কবিরহাটে তাল কুড়াতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ইকবাল (১০) নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রে মারা গেছে। সোমবার সকাল ৬টার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ফতেজঙ্গপুর গ্রামের সুনীল ভূঞা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নোয়াখালীর কবিরহাটে তাল কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইকবাল (১০) নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রে মারা গেছে।

সোমবার সকাল ৬টার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ফতেজঙ্গপুর গ্রামের সুনীল ভূঞা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইকবাল ওই গ্রামের বেলায়েতের ছেলে ও ফতেজঙ্গপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান জানান, রোববার রাতে প্রচণ্ড বৃষ্টিতে বিদ্যুতের খুঁটিসহ একটি গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে। সোমবার সকালে তাল কুড়াতে গিয়ে অসাবধানতাবশত ওই বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ইকবালের মৃত্যু হয়।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন