© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডেঙ্গুর কাছে হার মানলেন রাজশাহীর শাপলা

শেয়ার করুন:
ডেঙ্গুর কাছে হার মানলেন রাজশাহীর শাপলা
own-reporter-rajshahi
০৫:৩৫ পিএম | ০৯ সেপ্টেম্বর, ২০১৯

পাঁচদিন হাসপাতালের বেডে চিকিৎসাধীন থেকে ডেঙ্গুর সঙ্গে লড়ে অবশেষে হেরে গেলেন শাপলা খাতুন (২৩)। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম ফেরদৌস শাপলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শাপলা খাতুনের বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে। তার স্বামীর নাম হাসিবুল ইসলাম।

ডা. সাইফুল ইসলাম ফেরদৌস বলেন, রাজশাহীর পুঠিয়া উপজেলায় নিজ গ্রামে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন শাপলা। গত ৪ সেপ্টেম্বর তাকে রামেক হাসপাতালের ৩৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে রক্ত পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে।

তিনি আরও বলেন, ওই ওয়ার্ডে রেখেই তার চিকিৎসা চলছিল। সোমবার সকালে তার অবস্থার অবনতি ঘটে। এসময় তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

এ নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহীতে দুজনের মৃত্যু হল। এর আগে গত ১২ আগস্ট রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালেক নামে এক যুবকের মৃত্যু হয়।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন