© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্কুল থেকে বাড়ি ফেরা হল না ঈশার

শেয়ার করুন:
স্কুল থেকে বাড়ি ফেরা হল না ঈশার

প্রতীকী ছবি

own-reporter-noakhali
০৬:১৪ পিএম | ০৯ সেপ্টেম্বর, ২০১৯

নোয়াখালীর কবিরহাটে স্কুল থেকে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের চাপায় ঈশা আক্তার (৬) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের কবিরহাট চাপরাশির সড়কের ঘাট মাঝির দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নোয়াখালীর কবিরহাটে স্কুল থেকে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের চাপায় ঈশা আক্তার (৬) নামে এক শিশু নিহত হয়েছে।

সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কবিরহাট-চাপরাশি সড়কের ঘাট মাঝির দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইশা উপজেলার কবিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ইন্দ্রপুর গ্রামের মো. লিটনের মেয়ে এবং ইন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইশা স্কুল থেকে বাড়ি ফিরছিল। এসময় রাস্তা পার হতে গেলে চাপরাশিরহাটগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন গাড়িটি আটক করলেও চালক পালিয়ে যায়।

কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাছান সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন