© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তালাক দেয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

শেয়ার করুন:
তালাক দেয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

প্রতীকী ছবি

own-reporter-sylhet
০৬:২৭ পিএম | ১০ সেপ্টেম্বর, ২০১৯

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় মৌখিক তালাক ও পারিবারিক কলহের জেরে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন এক স্ত্রী। মঙ্গলবার ভোরে উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের দ্বিনপুরে এ ঘটনা ঘটে।

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় মৌখিক তালাক ও পারিবারিক কলহের জেরে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন এক স্ত্রী।

মঙ্গলবার ভোরে উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের দ্বিনপুরে এ ঘটনা ঘটে।

আহত স্বামীর নাম ময়না মিয়া। তিনি ওই গ্রামের আসকর আলীর ছেলে। গুরুতর আহতাবস্থায় ময়না মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত স্ত্রীর নাম সুলতানা বেগম(২৫)। সে মোগলা বাজার থানার খলাগাঁও গ্রামের নুর ইসলামের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে সুলতানা বেগমের সঙ্গে ময়না মিয়ার বিয়ে হয়। তাদের দুটি সন্তান রয়েছে। বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। সোমবার দুপুরে ঝগড়ার একপর্যায়ে স্ত্রীকে মৌখিকভাবে তালাক দেন স্বামী ময়ন মিয়া। খবর পেয়ে শ্বশুরবাড়ির লোকজন বিষয়টি মীমাংসা করতে মেয়ের জামাইয়ের বাড়িতে যান। রাত বেশি হয়ে যাওয়ায় বিষয়টি অমীমাংসিত রেখে স্ত্রীকে আলাদা ঘরে থাকার নির্দেশ দেয় গ্রামের মুরব্বিরা।

ভোররাতে ওই নারী ঘরে ঢুকে ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেন। এ সময় স্বামীর চিৎকারে পরিবারের লোকজন এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান জানান, স্বামীর লিঙ্গ কর্তনের বিষয়ে অভিযোগ পেয়েছি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রীকে থানায় আনা হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন