© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডেঙ্গু জ্বরে খুলনায় নারীর মৃত্যু

শেয়ার করুন:
ডেঙ্গু জ্বরে খুলনায় নারীর মৃত্যু
own-reporter-khulna
১২:৪১ পিএম | ১১ সেপ্টেম্বর, ২০১৯

খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রহিমা বেগম (৫০) নামে এক নারী মারা গেছেন। মঙ্গলবার রাত ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রহিমা বেগম (৫০) নামে এক নারী মারা গেছেন।

মঙ্গলবার রাত ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রহিমা সাতক্ষীরা জেলার তালা উপজেলার আজরাইল গ্রামের রফিকুল ইসলাম মোড়লের স্ত্রী।

খুমেক হাসপাতালের আরপি ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, গত সোমবার বিকালে তাকে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মারা যান।

খুলনায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন