সঙ্গীদের অচেতন করে টাকা-মোবাইল নিয়ে পালাল তাবলীগ সদস্য

রাজশাহীর মোহনপুরে ডালের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে তাবলিগ জামায়াতের ১৩ সদস্যকে অচেতন করে টাকা ও মোবাইল নিয়ে পালিয়েছে আরেক সদস্য।

মঙ্গলবার রাতে উপজেলার কেশরহাট পৌর এলাকার টিলাহাটি দক্ষিনপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। অচেতন তাবলীগ জামাতের সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মোহনপুর থানার ওসি মোস্তাক আহমেদ বলেন, সোমবার ১৪ জনের তাবলিগ জামায়াতের একটি দল মসজিদে আসে। মঙ্গলবার রাতের খাবারে ডালের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ১৩ জনকে অচেতন করে অপর এক সদস্য। পরে তাদের কাছ থেকে নগদ সাড়ে পাঁচ হাজার টাকা ও পাঁচটি মোবাইল ফোন নিয়ে রাসেল নামের ওই সদস্য পালিয়ে যায়।

ওসি বলেন, সকালে তাদের ঘুম থেকে উঠতে দেরি হলে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে স্থানীয় পৌরসভার মেয়র, পুলিশ ও চিকিৎসকরা ওই মসজিদে গিয়ে তাদের ঘুম থেকে তোলেন। পরে তাদের পরীক্ষা করে ঘুমের ওষুধ খাওয়ানোর বিষয়টি নিশ্চিত হন।

কেশরহাট পৌরসভার উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ইছাহাক আলী বলেন, তাবলিগের ১৩ জনকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল। তবে সবাই শারীরিকভাবে সুস্থ রয়েছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
স্বর্ণের পর এবার কমল রুপার দামও Feb 06, 2026
img
আজ বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের প্রয়াণ দিবস Feb 06, 2026
img
আর্থিক নিয়ম ভাঙায় শাস্তি পেল হামজার ক্লাব Feb 06, 2026
img
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন Feb 06, 2026
img
ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য Feb 06, 2026
img
১৬ মাসের মধ্যে সর্বনিম্ন বিটকয়েনের দাম! Feb 06, 2026
img
ভারতের সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও Feb 06, 2026
img
স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না : বুবলী Feb 06, 2026
img
এনসিপির কৌশলের অভাব আছে, জামায়াত জোটে আধিপত্য বিস্তার করবে: মাহফুজ আলম Feb 06, 2026
img
বরিশালে জনসভার মঞ্চে জামায়াত আমির Feb 06, 2026
img
বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই Feb 06, 2026
img
লিটনদের কাছে হারার পর আকবরের মন্তব্য Feb 06, 2026
img
নেটফ্লিক্সে আসছে নতুন রোমান্টিক থ্রিলার ‘ইয়েহ দিল শুন রাহা হেয়’ Feb 06, 2026
img
একাদশে সুযোগ না পাওয়া দিনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ রিশাদের Feb 06, 2026
img
ঝিনাইদহ-৪ : স্বতন্ত্র প্রার্থীর দুই নির্বাচনী অফিস ভাংচুর Feb 06, 2026
img
ফের ফিরছে শিবু-কৌশানী জুটি! Feb 06, 2026
img
আজ ৬ জেলায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 06, 2026
img
'রামায়ণ' সিনেমার চরিত্র উন্মোচন ২৭ মার্চ Feb 06, 2026
img
হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করলেন কমেডিয়ান রাজপাল Feb 06, 2026
img
ইতিহাস গড়ার পথে 'ধুরন্ধর ২' ও 'রামায়ণ' সিনেমা Feb 06, 2026