© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শতভাগ বিদ্যুতায়নের আওতায় কোম্পানীগঞ্জ

শেয়ার করুন:
শতভাগ বিদ্যুতায়নের আওতায় কোম্পানীগঞ্জ
own-reporter-noakhali
০৩:২৭ পিএম | ১১ সেপ্টেম্বর, ২০১৯

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের আওতায় এসেছে। বুধবার দুপুর ১২টার দিকে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোয়াখালী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে শতভাগ বিদ্যুতায়িত উপজেলার এ কার্যক্রমের উদ্বোধন করেন।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের আওতায় এসেছে।

বুধবার দুপুর ১২টার দিকে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোয়াখালী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে শতভাগ বিদ্যুতায়িত উপজেলার এ কার্যক্রমের উদ্বোধন করেন।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, কোম্পানীগঞ্জ উপজেলার ৪২টি গ্রামে ১ হাজার ২৮৪ কিলোমিটার বিদ্যুৎ লাইন ও ৪৪ হাজার সংযোগের মাধ্যমে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের আয়োজনে এ সময় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার মো.আলমগীর হোসেন, পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন, বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, নোয়াখালী পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার গোলাম মোস্তফা, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল আহমেদ প্রমুখ।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন