রাজহংসের উড়াল থামালো কারিগরি ত্রুটি

কারিগরি ত্রুটির কারণে বৃহস্পতিবার আসছে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চতুর্থ ড্রিমলাইনার রাজহংস(বিজি-৫০০৪)। রাডারের গুরুতর কারিগরি সমস্যা দেখা দেওয়ায় আগামী শুক্রবার দুপুরে যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে এটি বাংলাদেশে আসতে পারে বলে জানা গেছে।

লন্ডনে অবস্থানরত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ অব ফ্লাইট সেফটি ও সিনিয়র পাইলট ক্যাপ্টেন শোয়েব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজহংসসহ বিভিন্ন দেশের এয়ারলাইন্সের ডেলিভারির জন্য প্রস্তুত মোট ১০টি এয়ারক্রাফটের রাডারের ত্রুটি সারাতে বোয়িংয়ের প্রকৌশলীরা কাজ করছেন। মেরামত কাজ শেষ হলেই সেগুলো নিজ নিজ দেশে পাঠানো হবে।  

ক্যাপ্টেন শোয়েব চৌধুরী জানান, সমস্যাটি ধরা পড়াতে ভালোই হয়েছে। ঢাকায় গিয়ে এই সমস্যা ধরা পড়লে এয়ারক্রাফটটি কিছুদিনের জন্য বসিয়ে রাখতে হতো। যদিও এটি বড় ধরনের কোনো সমস্যা নয়। বোয়িংয়ের নিয়ম অনুযায়ী এয়ারক্রাফট ডেলিভারি দেয়ার সময় তারা খুঁটিনাটি খুব ভালোভাবে যাচাই-বাছাই করেন। যে কারণে এই ত্রুটি ধরা পড়েছে।

জানা গেছে, ১৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১২টায় ঢাকার উদ্দেশে উড্ডয়ন করবে রাজহংস। ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করার কথা রয়েছে রাজহংসের।

এদিকে, ড্রিমলাইনার রাজহংস দেশে আসার পর পূর্বসিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৪ সেপ্টেম্বর এটির উদ্বোধন করার কথা ছিলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার।তবে পরিবর্তিত তারিখ অনুযায়ি অনুষ্ঠানটি আবার কবে হবে সে বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  

এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল বলেন, উদ্বোধনের দিন তারিখ স্থগিত করা হয়েছে এবং পরে প্রধানমন্ত্রী যখন সময় দেবেন উদ্বোধনের নতুন তারিখ ঘোষণা করা হবে।

উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০০৮ সালে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির সঙ্গে ১০টি নতুন বিমান ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়। রাজহংস এ বহরের শেষ সংযোজন। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য চারটি ড্রিমলাইনারের নাম বাছাই করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এগুলো হলো-আকাশবীণা, হংসবলাকা, গাঙচিল ও রাজহংস।

 

টাইমস/এমএস 

Share this news on:

সর্বশেষ

img
অনুভ জৈনের কনসার্টে আবেগঘন দিব্যাণী মণ্ডল, ‘তোমার গানই আমার থেরাপি’ Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে মতিঝিলে ডিবির অভিযান Feb 04, 2026
img
বিশ্বকাপের আগে হ্যাজলউডকে নিয়ে এবার নতুন শঙ্কায় অস্ট্রেলিয়া Feb 04, 2026
img
ইংলিশ স্পিনারদের কল্যাণে ঘরের মাঠে হোয়াইটওয়াশ স্বাগতিক শ্রীলঙ্কা Feb 04, 2026
img
রোহিতের বাড়িতে গুলি, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য Feb 04, 2026
img
ভিয়েতনামে রেড বিকিনিতে অঙ্গনা, সাহসী লুকে নেটপাড়ায় ঝড় তুললেন অভিনেত্রী Feb 04, 2026
img
বিসিবির ৩ দলীয় টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তাসকিন আহমেদ Feb 04, 2026
img
'দক্ষিণী সঙ্গীতশিল্পীরা আমাদের চেয়ে কয়েকগুণ বেশি পারিশ্রমিক পান’, বিরক্তি প্রকাশ আমাল মালিকের Feb 04, 2026
img
প্রচারণায় গিয়ে স্বর্ণের আংটি উপহার পেলেন হান্নান মাসউদের স্ত্রী Feb 04, 2026
img
ঝিনাইদহে জামায়াতের ৫০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 04, 2026
img
গ্র্যামি মনোনয়ন পেলেও অনুষ্ঠানে অনুপস্থিত অনুষ্কা শঙ্কর Feb 03, 2026
img
নিলামের আগেই রিশাদকে ছেড়ে দিলো লাহোর কালান্দার্স Feb 03, 2026
img
পরপর ২ বার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা! Feb 03, 2026
img
'দেশু ৭' নিয়ে ফের বড় পর্দায় দেব-শুবশ্রী, নজর কাড়লেন ভক্তদের Feb 03, 2026
img
দীর্ঘ সময় পর অভিনয়ে ফিরছেন সোনম খান Feb 03, 2026
img
যতদিন বেঁচে আছি, জামায়াতকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না: মিন্টু Feb 03, 2026
img
এবার জামায়াত সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাক Feb 03, 2026
img
ঘরোয়া ক্রিকেটে ফিরেও ব্যর্থ রিজওয়ান Feb 03, 2026
img
ভোটকেন্দ্রে মোতায়েন হবে না বিএনসিসি: ইসি Feb 03, 2026
img
নওগাঁয় জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১০ Feb 03, 2026