© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

শেয়ার করুন:
নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
own-reporter-noakhali
০৫:০৮ পিএম | ১২ সেপ্টেম্বর, ২০১৯

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের চৌরাস্তার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহত্তর নোয়াখালী অন লাইন পরিবারের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের চৌরাস্তার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহত্তর নোয়াখালী অনলাইন পরিবারের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন করে নোয়াখালী বাসীর স্বপ্ন পূরণের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, বিভাগ বাস্তবায়ন আন্দোলনের নেতা রহিম রবি প্রমুখ।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন