রুয়েটের পঞ্চম সমাবর্তন ১ ডিসেম্বর
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ১ ডিসেম্বর। সমাবর্তনে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সেলিম হোসেন।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ১ ডিসেম্বর। সমাবর্তনে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সেলিম হোসেন।
অধ্যাপক ড. মো. সেলিম হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের ২০০৯-২০১০ থেকে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত বিএসসি, এমএসসি, এমফিল ও পিএইচডি ডিগ্রী অর্জনকারী শিক্ষার্থীরা এই সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন।
আগামী ২০ অক্টোবরের মধ্যে আগ্রহীদের নিবন্ধন করতে হবে। রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে চার হাজার পাঁচশ টাকা। সমাবর্তনে অংশগ্রহণের নিবন্ধনের জন্য রুয়েটের ওয়েবসাইটে (www.ruet.ac.bd) বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
টাইমস/এইচইউ