© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টেকনাফে যুবলীগ নেতা হত্যার আরও দুই আসামি নিহত

শেয়ার করুন:
টেকনাফে যুবলীগ নেতা হত্যার আরও দুই আসামি নিহত
upazila-correspondent
০২:১২ পিএম | ১৩ সেপ্টেম্বর, ২০১৯

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। নিহত দুইজন টেকনাফের যুবলীগ নেতা ওমর ফারুক হত্যার আসামি বলে পুলিশ দাবি করেছে। বৃহস্পতিবার মধ্যরাতে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। নিহত দুইজন টেকনাফের যুবলীগ নেতা ওমর ফারুক হত্যার আসামি বলে পুলিশ দাবি করেছে।

বৃহস্পতিবার মধ্যরাতে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।

নিহতরা হলেন- হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের জমির আহম্মদের ছেলে আব্দুল করিম (২৪) এবং একই ক্যাম্পের ছৈয়দ হোসেনের ছেলে নেছার আহম্মদ (২৭)।

মিয়ানমারের রাখাইন রাজ্যের আকিয়াব জেলার মংডু থানার বুচিদং হাসুরতা ও বুচিদং পুইমালী এলাকায় তাদের বাড়ি।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় ওমর ফারুক হত্যা মামলার একাধিক পলাতক আসামি অবস্থান করছে খবর পেয়ে পুলিশের একটি দল রাতে সেখানে অভিযানে যায়। পুলিশ সদস্যরা সেখানে পৌঁছানো মাত্র সন্ত্রাসীরা গুলি ছুড়তে শুরু করে। পুলিশও তখন আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে গুলি ছুড়তে ছুড়তে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে দুই জনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

হ্নীলা ইউনিয়ন যুবলীগের ৯ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি ফারুককে ২৩ আগস্ট রাতে জাদিমুরা এলাকায় গুলি চালিয়ে হত্যা করা হয়। এই মামলার প্রধান সন্দেহভাজন নূর মোহাম্মদসহ চার আসামি এর আগে একইভাবে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।

 

টাইমস/এসআই

 

 

মন্তব্য করুন