ফওজিয়ার নিয়োগ নিয়ে হাইকোর্টের রুল

ফওজিয়া রেজওয়ানাকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপন কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

মঙ্গলবার এ রুল জারি করেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, ওই প্রজ্ঞাপনে কোনো স্থগিতাদেশ না দেয়ায় অধ্যক্ষ হিসেবে ফওজিয়ার কাজে যোগ দিতে কোনো বাধা নেই।

ফওজিয়া রেজওয়ানের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। মঙ্গলবার শুনানি না হওয়া পর্যন্ত ফওজিয়ার ভিকারুননিসায় যোগদান সম্পন্ন না করতে বলেছিলে হাইকোর্ট।

আদালতে আবেদনের পক্ষে ইউনুছ আলী নিজেই  শুনানি করেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।

শুনানিতে মাহবুবে আলম বলেন,  ২০০৯ সালের রেগুলেশনের ৪১(২)(খ)(৪) ধারা অনুযায়ী শিক্ষক-কর্মচারী নিয়োগের ক্ষমতা পরিচালনা পর্ষদের হলেও সেখানে অধ্যক্ষ নিয়োগের বিষয়ে বলা নেই। শুধু শিক্ষক-কর্মচারীর কথা রয়েছে।

ইউনুছ আলীর দাবি, সরকার নিয়ম ভেঙে মাউশির একজন কর্মকর্তাকে ভিকারুননিসায় অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে।

ঢাকার সবুজবাগ সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালনরত ফওজিয়াকে প্রেষণে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসার নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়ে রোববার শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।

গত বছর বেইলি রোডের এই শিক্ষা প্রতিষ্ঠানের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতির মুখে তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌসসহ তিন শিক্ষককে সরিয়ে দেয়া হয়। এরপর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব চালিয়ে আসছেন কলেজ শাখার সহকারী অধ্যাপক হাসিনা বেগম। এরপর গত এপ্রিলে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হলেও অনিয়মের অভিযোগ ওঠায় তা বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়।

 

টাইমস/এসআই

 

Share this news on:

সর্বশেষ

img

নির্বাচনী ইশতেহার

১৫ লাখ ফ্রিল্যান্সার ও ৫ লাখ উদ্যোক্তা তৈরির পরিকল্পনা জামায়াতে ইসলামীর Feb 04, 2026
ভেনেজুয়েলার তেল ভাণ্ডার যেন এক মহাবিস্ময়কর সম্পদ Feb 04, 2026
img
বিএনপিতে যোগ দিলো জামায়াতের ২৫ নেতাকর্মী Feb 04, 2026
টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় যা বললেন জামায়েত আমির Feb 04, 2026
ওসিডি’ নয়, সচেতনতার ডাক জয়া আহসানের Feb 04, 2026
img
প্রেসিডেন্ট অপরাধ করলেও সাধারণ মানুষের সমান শাস্তি পাবেন: ডা. শফিকুর রহমান Feb 04, 2026
img

নারায়ণগঞ্জ-১

দিপুকে সমর্থন দিয়ে রুপগঞ্জে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দুলাল Feb 04, 2026
img
রাজধানীতে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ১৭! Feb 04, 2026
img
কোন শর্তে ‘বারাণসী’তে অভিনয়ে রাজি হয়েছিলেন প্রিয়াঙ্কা? Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে সরকার পরিচালনায় ২৬ বিষয়কে অগ্রাধিকার দেবে জামায়াত Feb 04, 2026
img
৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করল জামায়াত Feb 04, 2026
img
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি Feb 04, 2026
img
জয়জিতের সঙ্গে বিচ্ছেদের পরে নতুন সম্পর্কে শ্রেয়া? Feb 04, 2026
img
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিল ইরান Feb 04, 2026
img
বারাণসীর আনাচকানাচ ঘুরে দেখলেন বলি নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ Feb 04, 2026
img
ইন্দোনেশিয়ার দক্ষিণ জাকার্তায় কনটেন্ট ক্রিয়েটর লুলা লাহফাহের মরদেহ উদ্ধার! Feb 04, 2026
img

মাদারীপুর-১ আসন

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন আ.লীগের নেতারা Feb 04, 2026
img
‘এক দিন’ ছবির গান সম্পর্কিত কারণেই কী অরিজৎ-এর বাড়িতে আমির খান? Feb 04, 2026
img
নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার চাই : জোনায়েদ সাকি Feb 04, 2026
img

মারিও কেম্পেসের বিশ্লেষণ

আর্জেন্টিনা ও মেসি কী পারবে বিশ্বকাপ ধরে রাখতে? Feb 04, 2026