© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লেগুনায় ওঠার সময় মায়ের কোল থেকে পড়ে মারা গেল শিশু

শেয়ার করুন:
লেগুনায় ওঠার সময় মায়ের কোল থেকে পড়ে মারা গেল শিশু
own-reporter
০৬:৪৭ পিএম | ২২ সেপ্টেম্বর, ২০১৯

রাজধানীর যাত্রাবাড়ীর ভাঙ্গা প্রেস এলাকায় মর্মান্তিক এক ঘটনা ঘটেছে। রোববার সকালে লেগুনায় ওঠার সময় মায়ের কোল থেকে পড়ে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম খাদিজা। তার মায়ের নাম পারভিন সুলতানা। বাবার নাম রবিউল হাসান। পারভিন ঢাকার ডেমরার কোনাপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। তারা মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ফুলতলা গ্রামের বাসিন্দা।

রাজধানীর যাত্রাবাড়ীর ভাঙ্গা প্রেস এলাকায় মর্মান্তিক এক ঘটনা ঘটেছে। রোববার সকালে লেগুনায় ওঠার সময় মায়ের কোল থেকে পড়ে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শিশুটির নাম খাদিজা। তার মায়ের নাম পারভিন সুলতানা। বাবার নাম রবিউল হাসান। পারভিন ঢাকার ডেমরার কোনাপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। তারা মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ফুলতলা গ্রামের বাসিন্দা।

রোববার সকাল সাড়ে নয়টার দিকে পারভিন সুলতানা শিশুকন্যা খাদিজাকে নিয়ে যাত্রাবাড়ী থেকে ডেমরার কোনাপাড়ায় যাচ্ছিলেন। যাত্রাবাড়ী ভাঙ্গা প্রেস এলাকা থেকে পারভিন একটি লেগুনায় ওঠার চেষ্টা করছিলেন। এ সময় তার কোল থেকে খাদিজা পড়ে যায়। এতে শিশুটি মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। গুরুতর আহত অবস্থায় খাদিজাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক খাদিজাকে মৃত ঘোষণা করেন বলে জানান যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) হরিচাঁদ হাজরা।

পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে এসআই হরিচাঁদ হাজরা জানান।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন