বুয়েট ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের কক্ষ সিলগালা

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বুয়েটে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের পর এবার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতার ছাত্রাবাসের কক্ষ সিলগালা করে দিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার বুয়েটের ছাত্র কল্যাণ উপদেষ্টা (ডিএসডব্লিউ) মো. মিজানুর রহমানের নেতৃত্বে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষে তালা ঝুলিয়ে দেয়া হয়।

ছাত্রলীগের সভাপতি জামি উস সানি আহসান উল্লাহ হলের ৩২১ নম্বর কক্ষে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল শেরে বাংলা হলের ৩০১২ নম্বর কক্ষে থাকতেন।

ডিএসডব্লিউ অধ্যাপক মিজানুর রহমান বলেন, ‘ছাত্রদের দাবির প্রেক্ষিতে আমরা ঘোষিত পদক্ষেপ অনুযায়ী হলে অবৈধ ছাত্রদের রুম সিলগালা করা শুরু করেছি। সিম্বলিক পদক্ষেপ হিসেবে প্রথম দিনে আমরা কয়েকটি হলের ৩-৪টি রুম সিলগালা করি। হলে ছাত্রত্বের বৈধতা না থাকায় তাদের রুমগুলো সিলগালা করে দেয়া হয়। এই অভিযান চলমান থাকবে এবং বাকিগুলো হল প্রভোস্টের নেতৃত্বে সিলগালা করে দেয়া হবে।’

ছাত্রলীগের সভাপতি জামি উস সানি বলেন, ‘সকালে রুম সিলগালা করার সময় আমি রুমেই ছিলাম। স্যাররা এসে সিলগালা করে দেন। আর আহসান উল্লাহ হলের ১২১ নম্বর কক্ষে ছাত্রলীগের অফিস ছিল। সেটাও সিলগালা করা হয়েছে।’

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আমি এখনও বৈধ ছাত্র, কিন্তু অনিয়মিত। আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে রাজনৈতিক ও অরাজনৈতিক সকল অনিয়মিত অছাত্রদের হল থেকে উচ্ছেদ চলছে। আমরা এই বিষয়ে প্রশাসনকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছি।’

এর আগে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সাইদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুয়েটের হলগুলো থেকে সিট দখলদারিত্ব উচ্ছেদ ও সাংগঠনিক ছাত্র সংগঠনগুলোর অফিস সিলগালা করার নির্দেশনা জারি করা হয়।

 

টাইমস/এসআই                     

Share this news on:

সর্বশেষ

img
সিলেটে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করছে পেন্টাগন Feb 07, 2026
img
সুরের জগতে এক জীবন্ত কিংবদন্তি কে. এস. চিত্রা Feb 07, 2026
img
একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে : মাহদী আমিন Feb 07, 2026
img
নিজের একুশে পদক কাকে উৎসর্গ করলেন ববিতা! Feb 07, 2026
img
আগামীকাল থেকে ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু করবে সৌদি আরব Feb 07, 2026
img
চাইলেই অ্যাটাকের ভান করে ছত্রভঙ্গ করে দেওয়া যেতো : আজহারী Feb 07, 2026
img
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে সুকান্ত মজুমদার! Feb 07, 2026
img
দলগুলোর নির্বাচনী ইশতেহার ইতিবাচক হলেও যথেষ্ট নয়: সিপিডি Feb 07, 2026
img
যেকোনো মূল্যে ১২ ফেব্রুয়ারি ভোট হবে: নাসীরুদ্দীন Feb 07, 2026
img
বিনোদন সিনেমা ইউনিভার্সিটি হলে শাকিব হবেন প্রিন্সিপাল: শবনম বুবলী Feb 07, 2026
img
রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়? Feb 07, 2026
img
ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা বিনা ট্যাক্সের গাড়ি নেবে না: শফিকুর রহমান Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবেন, ভোট দেবেন ১১ দলীয় ঐক্যজোটে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
ফুলের হার হাতে নিয়ে হেরে গেছি: রাখি সাওয়ান্ত Feb 07, 2026
img
মডেলরাও লেগে থাকলে ভালো অভিনয় করতে পারবে: তানজিয়া জামান মিথিলা Feb 07, 2026
img
আমরা ন্যায়বিচার কায়েম করার পক্ষে : জামায়াত আমির Feb 07, 2026
img

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান

জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারেন Feb 07, 2026
img
স্মার্টফোনহীন সেই সময়ে সালমানের পার্টি কাণ্ড, ভাইরাল স্মৃতি Feb 07, 2026
img
মালিঙ্গার চোটে ভাগ্য বদলালো মাদুশানের Feb 07, 2026