ফারুক-শাওন ছাড়াই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যুবলীগ নেতারা

যুবলীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে ২৩ নভেম্বর। এ উপলক্ষে রোববার সন্ধ্যায় যুবলীগ নেতাদের নিয়ে গণভবনে বৈঠকে বসেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে বৈঠকে উপস্থিত নেই যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। এছাড়া আজকের বৈঠকে সংগঠনটির প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য নুরন্নবী চৌধুরী শাওনকেও দেখা যায়নি।

অবৈধ ক্যাসিনো ব্যবসা ও টেন্ডারবাজির অভিযোগে সম্প্রতি যুবলীগের বেশ কয়েকজন নেতা গ্রেপ্তার হওয়ার পর সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে নিয়ে নানান আলোচনা হচ্ছে। তার ব্যাংক হিসাব তলব করার পাশাপাশি বিদেশ যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

যুবলীগের কাউন্সিল সামনে রেখে গণভবনে অনুষ্ঠিত এই বৈঠককে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন যুবলীগ নেতারা। আজকের বৈঠকে যুবলীগের কংগ্রেস নিয়ে জরুরি নির্দেশনা দেবেন শেখ হাসিনা।

২৩ নভেম্বর যুবলীগের কাউন্সিলে সংগঠনটি পরিচালনার জন্য নতুন নেতৃত্ব আসতে পারে বলে আলোচনা আছে। তাছাড়া যুবলীগে নেতৃত্ব নির্ধারণে বয়সসীমা থাকবে কিনা এবং আগামী দিনে নেতৃত্বে কারা আসবেন সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

সংগঠনের চেয়ারম্যান ছাড়াই যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদের নেতৃত্বে যুবলীগের জ্যেষ্ঠ নেতারা গণভবনে গেছেন।

যুবলীগের এক কেন্দ্রীয় নেতা জানান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির ২৬ প্রেসিডিয়াম সদস্য, ৯ সাংগঠনিক সম্পাদক ও ৫ যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৪০ জনের তালিকা গণভবনে পাঠানো হয়েছে।

এই তালিকায় নেই সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য নুরন্নবী চৌধুরী শাওনের নাম। এর বাইরে কারও বিষয়ে আপত্তি আসলে ওই নেতা গণভবনে ঢুকতে পারবেন না।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই Feb 07, 2026
img
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ Feb 07, 2026
img
মেয়েদের প্রিমিয়ার লিগে জয়ী স্মৃতির দল Feb 07, 2026
img
ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না: ইসি Feb 07, 2026
img
আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না: জামায়াতে আমির Feb 07, 2026
img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026
img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026
img
অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি Feb 07, 2026
img
বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে? Feb 07, 2026
img
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম Feb 07, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে হাফপ্যান্ট পরে জাস্টিন বিবার Feb 07, 2026