© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুবলীগের ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান’ ফজলে নূর তাপস

শেয়ার করুন:
যুবলীগের ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান’ ফজলে নূর তাপস
own-reporter
০৮:৫৯ পিএম | ২০ অক্টোবর, ২০১৯

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুককে বহিষ্কার করা হয়েছে। সংগঠনটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঢাকা-১০ আসনের এমপি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে দায়িত্ব দেয়া হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে। নির্ভরযোগ্য সূত্রে এই তথ্যের সত্যতা এখনো নিশ্চিত না হলেও ফেসবুকে অনেকেই তাপসকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। তবে গুঞ্জন আছে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হতে পারে। রোববার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংগঠনের সপ্তম কংগ্রেস উপলক্ষে সাক্ষাৎ করেন যুবলীগের শীর্ষ নেতারা। সন্ধ্যায় বৈঠক শুরু হলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে বৈঠক সূত্রে জানা গেছে।

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুককে বহিষ্কার করা হয়েছে। সংগঠনটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঢাকা-১০ আসনের এমপি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে দায়িত্ব দেয়া হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে।

নির্ভরযোগ্য সূত্রে এই তথ্যের সত্যতা এখনো নিশ্চিত না হলেও ফেসবুকে অনেকেই তাপসকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। তবে গুঞ্জন আছে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হতে পারে।

রোববার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংগঠনের সপ্তম কংগ্রেস উপলক্ষে সাক্ষাৎ করেন যুবলীগের শীর্ষ নেতারা। সন্ধ্যায় বৈঠক শুরু হলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে বৈঠক সূত্রে জানা গেছে।

যদিও এরইমধ্যে ফেসবুকে ব্যারিস্টার তাপসকে অভিনন্দন জানানো শুরু করেন সরকার দলীয় কর্মী-সমর্থকরা।

তাপস হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছেলে।

বৈঠকে উপস্থিত আরেকটি সূত্র জানায়, দুর্নীতির অভিযোগে যুবলীগ থেকে ওমর ফারুক চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। আর ব্যারিস্টার তাপসকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।

আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম কংগ্রেস অনুষ্ঠিত হবে। আপাতত সে পর্যন্ত ব্যারিস্টার তাপস ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন