© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাদেক হোসেন খোকা আর নেই

শেয়ার করুন:
সাদেক হোসেন খোকা আর নেই
own-reporter
০২:৫৮ পিএম | ০৪ নভেম্বর, ২০১৯

অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা আর নেই।

নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সোমবার বেলা ১টা ৫০ মিনিটে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সাদেক হোসেন খোকার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন বলেও জানান শায়রুল।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন