© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রুমিনের বক্তব্যে সহ্যসীমা পার হচ্ছে, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান

শেয়ার করুন:
রুমিনের বক্তব্যে সহ্যসীমা পার হচ্ছে, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪২ এএম | ০২ অক্টোবর, ২০২৬
বিএনপির পরিচয়ে রাজনীতিতে পরিচিতি পাওয়া ব্যারিস্টার রুমিন ফারহানা এখন দল ও দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করছেন এবং তার বক্তব্যে দলের নেতাকর্মীদের ‘সহ্যসীমা পার হচ্ছে’ বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের বেকিনগর গ্রামে স্থানীয় বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নাদিয়া পাঠান বলেন, আমাদের ধৈর্যেরও একটা সীমা আছে। সহ্যসীমা পার হয়ে গেলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, যা কাম্য নয়। কিন্তু লাইনচ্যুত হয়ে অবান্তর কথা বললে তার ফল ভালো হবে না।

তিনি আরও বলেন, গত ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের ত্যাগের কথা ও দলীয় বক্তব্য রুমিন ফারহানাকে লিখে দেওয়া হতো এবং তিনি সেগুলো জনগণের সামনে তুলে ধরতেন। বিএনপি তাকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য করে রাজনৈতিক পরিচিতি দিলেও এখন তিনি দলের প্রতি ‘চরম অকৃতজ্ঞতা’ প্রকাশ করছেন বলে অভিযোগ করেন নাদিয়া।

রুমিন ফারহানার রাজনৈতিক পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, উনি প্রায়ই বলেন, ‘বাবা-দাদার রাজনীতি ছাড়তে হবে।’ আরে ভাই, আপনার নিজের যোগ্যতা থাকলে বারবার বাবার (অলি আহাদ) নাম জপতে হয় কেন? নিজের যোগ্যতায় বড় হতে হয়।

রুমিন ফারহানার বক্তব্যের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক আচরণের মিল রয়েছে বলেও মন্তব্য করেন নাদিয়া পাঠান। বলেন, শেখ হাসিনা যেভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে ‘অবান্তর ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করতেন, বর্তমানে যেন সেই দায়িত্বই রুমিন ফারহানা নিজের কাঁধে তুলে নিয়েছেন।

এমআর/টিএ  

মন্তব্য করুন