কৃষক লীগের দায়িত্বে সমির-কুলসুম

সমির চন্দ্র চন্দ-কে সভাপতি ও উম্মে কুলসুম-কে সাধারণ সম্পাদক ঘোষণা করে কৃষক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সাত বছর তিন মাস পর আওয়ামী লীগের সহযোগী সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হলো।

বুধবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইইবি) মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে কৃষক লীগ নতুন কেন্দ্রীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ১১টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কবুতর ও বেলুন উড়িয়ে কাউন্সিল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সর্বশেষ ২০১২ সালের ১৯ জুলাই কৃষক লীগের কেন্দ্রীয় সম্মেলন হয়। এই কমিটির মেয়াদোত্তীর্ণ হয় ২০১৫ সালের জুলাইয়ে।

কৃষিবিদ সমীর চন্দ এর আগে কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কৃষি উপকরণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে তিনি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

আর উম্মে কুলসুম স্মৃতি বিগত সংসদের সংরক্ষিত আসনের সাংসদ ছিলেন। তার বাড়ি গাইবান্ধায়।

এবারের সম্মেলনে সভাপতি পদে ১৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ১১ জনের নাম প্রস্তাব করা হয়। পরে সমঝোতার মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।

আগামী ২০-২১ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হবে। এর আগে তিন সহযোগী সংগঠন কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন শ্রমিক লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

আওয়ামী লীগে গঠনতন্ত্র অনুযায়ী সহযোগী সংগঠন সাতটি। ভ্রাতৃপ্রতিম সংগঠন দুটি।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই Feb 07, 2026
img
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ Feb 07, 2026
img
মেয়েদের প্রিমিয়ার লিগে জয়ী স্মৃতির দল Feb 07, 2026
img
ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না: ইসি Feb 07, 2026
img
আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না: জামায়াতে আমির Feb 07, 2026
img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026
img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026
img
অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি Feb 07, 2026
img
বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে? Feb 07, 2026
img
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম Feb 07, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে হাফপ্যান্ট পরে জাস্টিন বিবার Feb 07, 2026