খুব শিগগির পেঁয়াজের দাম স্বাভাবিক হবে: তোফায়েল

খুব শিগগির পেঁয়াজের দাম স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ।

শুক্রবার  ভোলা সদরের ইলিশা ইউনিয়নে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ কালে এসব কথা বলেন তিনি।

তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা আশা করছি, খুব শিগগিরই পেঁয়াজের দাম স্বাভাবিক হয়ে যাবে। কারণ এই মুহূর্তে প্রায় ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ জাহাজে করে দেশের পথে আসছে। আশা করছি, আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে জাহাজগুলো বাংলাদেশে পৌঁছাবে। এতে আমাদের পেঁয়াজের চাহিদা পূরণ হবে।’

তিনি আরও বলেন, 'আমরা প্রথমে বার্ষিক চাহিদা, উৎপাদন ও ঘাটতি কত তা নিরূপণ করি। এরপর আমদানি করি। কিন্তু এ বছর সেটি ঠিকভাবে নিরূপণ করতে পারি নাই। এছাড়াও ঘূর্ণিঝড় বুলবুলেও একটা প্রভাব পড়েছে। অপরদিকে ভারত থেকে আমরা সবচেয়ে বেশি পেয়াজ আমদানি করি। কিন্তু ভারত এ বছর সেটি বন্ধ করে দিয়েছে। পৃথিবীর অনেক দেশে এ বছর পেঁয়াজ উৎপাদন কম হয়েছে। এ সবগুলো মিলেই পেঁয়াজের বাজারে একটা প্রভাব পড়েছে।'

এ সময় ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার সরকার মো. কায়ছার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ দলীয় অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ Feb 06, 2026
img
আমরা উন্নত হলে ভারত অস্তিত্ব হারাবে, সেভেন সিস্টার ধ্বংস হবে : শিবির সভাপতি Feb 06, 2026
img
ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না : জুলাইযোদ্ধা সুরভী Feb 06, 2026
img
৭২২ রানের ফাইনালে ইংলিশদের হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 06, 2026
img
আমরা নির্বাচনে দাঁড়িয়েছি ছোট ছোট শিশুদের ভবিষ্যতের জন্য : জোনায়েদ সাকি Feb 06, 2026
img

সিএনএনের প্রতিবেদন

এপস্টেইন ঝড়ে ক্ষমতাচ্যুত হতে পারেন ব্রিটেনের কিয়ার স্টারমার Feb 06, 2026
img
সোহানের ঝড়ো ইনিংসে দুর্বার একাদশের অবিশ্বাস্য জয় Feb 06, 2026
img
নাইট ক্লাবের সবার বিল মিটিয়ে দিয়েছিলেন সালমান খান! Feb 06, 2026
img
'ভাগম ভাগ ২'- এর কাস্টিংয়ে বড় চমক, গোবিন্দর স্থলে আসছেন কে? Feb 06, 2026
img
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি Feb 06, 2026
img
'ফোর্স ৩'- এ নতুন নায়িকা, মীনাক্ষী চৌধুরীর পরিবর্তে থাকছেন কে? Feb 06, 2026
img
‘ককটেল ২’-এর পুরো কাস্ট প্রকাশ, উত্তেজনায় ফ্র্যাঞ্চাইজি Feb 06, 2026
img
কেউ ভোট কেড়ে নিতে চাইলে হাতটা মোচড়ায়ে ফেলবেন: শফিকুর রহমান Feb 06, 2026
img
ধুরন্ধর ২-এ আসতে চলেছে বড় ধরনের চমক! Feb 06, 2026
img
দশ বছর পূর্ণ করল দীপক মুকুটের সিনেমা ‘সানাম তেরি কসম’ Feb 06, 2026
img
১২ তারিখেই নির্বাচন হবে : ইনকিলাব মঞ্চ Feb 06, 2026
img
জ্বরে কাঁপলেও অ্যাকশন দৃশ্যে অটল নানা পাটেকার! Feb 06, 2026
অন্ধ হয়েও ইমাম হয়েছিলেন যিনি | ইসলামিক জ্ঞান Feb 06, 2026
রাজশাহীতে নির্বাচনি জনসভায় বক্তব্য দিলেন জামায়াত আমির ডা.শফিকুর রহমা Feb 06, 2026
img
আইনি জটিলতা কাটিয়ে ফিরছে জননায়াগন Feb 06, 2026