পাঁচ বছর পর নোয়াখালী জেলা আ.লীগের সম্মেলন বুধবার

দীর্ঘ পাঁচ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

বুধবার সকাল ১০টায় নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে দুপুরে ২য় পর্বে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কাউন্সিল অধিবেশন।

এর আগে দলটির সর্বশেষ সম্মেলন হয়েছিলো ২০১৪ সালের ১৫ নভেম্বর।

সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আলম সেলিম। বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ (এমপি), জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম, সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল (এমপি)। প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী (এমপি)।

কমিটির গুরুত্বপূর্ণ ২টি পদের মধ্যে সভাপতি পদে তেমন কারও আগ্রহ না থাকলেও সাধারণ সম্পাদক পদ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। বর্তমান কমিটির সাধারণ সম্পাদক এমপি একরামুল করিম চৌধুরী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র শহিদ উল্যা খান সোহেলের ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে শহর।

এদিকে জেলা আওয়ামী লীগের এ সম্মেলন শান্তিপূর্ণভাবে শেষ করতে জেলা কমিটির পাশাপাশি উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সম্মেলনকে ঘিরে জেলাব্যাপী চলছে ব্যাপক প্রচার-প্রচারণাও। জেলা শহরসহ বিভিন্ন সড়কে শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। নয়নাভিরাম আলোক সজ্জায় সজ্জিত হয়েছে জেলা শহর।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
এম এ লতিফ খানের মৃত্যুতে তারেক রহমানের শোক Feb 05, 2026
img
নির্বাচন হবে অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো: আমির হামজা Feb 04, 2026
img
যার দেশে ফেরা অদৃশ্য শক্তির ওপর নির্ভর করে, তিনিই জামায়াতকে গুপ্ত বলেন: জাহিদুল ইসলাম Feb 04, 2026
img
নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে, অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 04, 2026
img
টি-টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার এখন সাইম আইয়ুব Feb 04, 2026
img
আমিরের আইডি হ্যাক, ছরওয়ারের বিরুদ্ধে মামলা করছে জামায়াত Feb 04, 2026
img
সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন শিল্পার বোন শমিতা শেঠি! Feb 04, 2026
img
আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি Feb 04, 2026
img
স্মৃতি-পলাশের বিবাহবাসরে গিয়ে কী দেখেন নন্দিশ? Feb 04, 2026
কারিনার তীক্ষ্ণ দৃষ্টি, নেটিজেনদের কটাক্ষ Feb 04, 2026
img
আমরা সন্ত্রাসের রাজনীতি পেছনে রেখে আসছি: হান্নান মাসউদ Feb 04, 2026
img
সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ Feb 04, 2026
img
‘মিটু’ নিয়ে কথা হলে ‘পিডোফেলিয়া’ নিয়ে নয় কেন? Feb 04, 2026
img
'এপস্টেইন ফাইল'-এ বিল গেটসের নাম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী মেলিন্ডা Feb 04, 2026
img
সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতাকর্মীকে বহিষ্কার Feb 04, 2026
img
কাজের অভাবে বিকল্প পথ খুঁজছেন প্রান্তিক ব্যানার্জি! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে : মিন্টু Feb 04, 2026
img
যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা দেশপ্রেম শেখাচ্ছে: ডা. জাহিদ Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

গ্রামীণ নারীদের জন্য ‘আমার আয়ের সংসার’ প্রকল্পের ঘোষণা জামায়াতের Feb 04, 2026
img
৩০ ভাগ মানুষ মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবে : রুমিন ফারহানা Feb 04, 2026