© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কালীগঞ্জ উপজেলা আ. লীগের নেতৃত্বে চুমকি-আবুবকর  

শেয়ার করুন:
কালীগঞ্জ উপজেলা আ. লীগের নেতৃত্বে চুমকি-আবুবকর   
own-reporter-gazipur
০৭:০৮ পিএম | ২৬ নভেম্বর, ২০১৯

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগে সভাপতি হয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি এবং সাধারণ সম্পাদক হয়েছেন এইচ এম আবুবকর চৌধুরী।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগে সভাপতি হয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি এবং সাধারণ সম্পাদক হয়েছেন এইচ এম আবুবকর চৌধুরী।

মঙ্গলবার উপজেলার দেওপাড়া এলাকার শহীদ ময়েজউদ্দিন ফেরিঘাট রেলওয়ে ঈদগাহ ময়দানে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে তাদের নাম ঘোষণা করা হয়।

সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি।

মেহের আফরোজ চুমকি সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়ার পরিচালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, শ্রম বিষয়ক সম্পাদক শাহাব উদ্দিন আহাম্মেদ প্রমুখ।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন