ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নতুন কমিটি
০৪:১৭ পিএম | ৩০ নভেম্বর, ২০১৯
উত্তরে সভপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক মান্নান কচি, দক্ষিণে সভাপতি আবু আহাম্মদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
ঢাকা উত্তরের সভপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক মান্নান কচি। অন্যদিকে, ঢাকা দক্ষিণের সভাপতি আবু আহাম্মদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
শনিবার বিকালে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের মাধ্যমে তাদের নির্বাচিত করা হয়। রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন।
টাইমস/টিএইচ