দলে অনুপ্রবেশকারীদের স্থান হবে না: তোফায়েল

দলে অনুপ্রবেশকারীদের কোনও স্থান হবে না বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।

মঙ্গলবার দুপুরে ভোলার লালমোহন উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে টেলি-কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, দেশে সহনশীল রাজনীতির পরিবেশ বিদ্যমান রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এখন বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। এ ধারা অব্যাহত রাখতে হবে।

দলের ভেতরে থেকে সুবিধাবাদীরা ষড়যন্ত্র করে সবচেয়ে বড় ক্ষতি করছে বলে মন্তব্য করে তিনি বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের কল্যাণে অবিরাম পরিশ্রম করছে। তাই ষড়যন্ত্রকারীদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।

ভোলা-৩ (লালমোহন-তজুমুদ্দিন) আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা।

সম্মেলনে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহম্মেদ প্রমুখ।

সম্মেলনে নুরুন্নবী চৌধুরী শাওনকে আবারও সভাপতি এবং মো. ফখরুল আলম হাওলাদারকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট লালমোহন উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
‘ঘেউ ঘেউ’ করেন কঙ্গনা : অভিনেতা প্রকাশ রাজ Feb 06, 2026
img
সাতক্ষীরায় জামায়াতের রাজনীতি ত্যাগ করে বিএনপিতে যোগদান Feb 06, 2026
img
ওসমান হাদি হত্যা তদন্তে রবিবার জাতিসংঘে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার Feb 06, 2026
img
পুরান ঢাকার অলিগলিতে মার্কিন রাষ্ট্রদূত, উপভোগ করলেন চা-বিরিয়ানি Feb 06, 2026
img
ভোটকেন্দ্রে পাহাড়ের মতো অটল থাকতে হবে : আনসার মহাপরিচালক Feb 06, 2026
img
শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ অর্থ বরাদ্দের অঙ্গীকার বিএনপির Feb 06, 2026
img
ভোটকেন্দ্র ধূমপানমুক্তের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের Feb 06, 2026
img
নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের Feb 06, 2026
img

সরকারের বিবৃতি

কেউ গুলিবিদ্ধ নন, করা হয়নি অতিরিক্ত বলপ্রয়োগ Feb 06, 2026
img
জেএসডির নির্বাচনী ইশতেহার ঘোষণা, রাষ্ট্র রূপান্তরের ১০ দফা প্রস্তাব Feb 06, 2026
img
৬ আরব দেশের সঙ্গে ভারতের ঐতিহাসিক চুক্তি Feb 06, 2026
img
দুই দশক পর পর্দায় ফিরছে ‘ম্যায় হু না’ সিক্যুয়েল Feb 06, 2026
img
মস্কোতে রুশ জেনারেল গুলিবিদ্ধ, হত্যাচেষ্টার মামলা Feb 06, 2026
img
২০ হাজার কিলোমিটার খাল খনন করার পরিকল্পনা আছে বিএনপির Feb 06, 2026
img
ভোটারদের টাকা দিচ্ছি, এমন অভিযোগ মিথ্যা: আব্দুল বাতেন Feb 06, 2026
img
বিএনপি ও আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখান করেছে : কর্নেল অলি Feb 06, 2026
img
দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে থাকবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
১৩ বছর আগে কনার জন্য মার খেয়েছিলেন নুসরাত ফারিয়া! Feb 06, 2026
ফ্যাশন আইকন তানজিন তিশার নতুন চমক Feb 06, 2026
পিরোজপুরে নির্বাচনী জনসভায় যা বললেন জামায়াত আমির Feb 06, 2026