নারায়ণগঞ্জে বিএনপি নেতা সাখাওয়াত গ্রেপ্তার
পুলিশকে লাঞ্ছিত করার মামলায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান।
পুলিশকে লাঞ্ছিত করার মামলায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান।
ওসি আসাদুজ্জামান বলেন, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে গ্রেপ্তার করা হয়েছে। তার জামিনের কোনো কাগজ আমরা পাইনি।
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির দুই সা. সম্পাদকসহ তিনজন গ্রেপ্তার
টাইমস/এইচইউ