© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কাদেরের স্বাস্থ্যের উন্নতিতে চিকিৎসকের সন্তোষ

শেয়ার করুন:
কাদেরের স্বাস্থ্যের উন্নতিতে চিকিৎসকের সন্তোষ

ছবি সংগৃহীত

own-reporter
০৬:৪১ পিএম | ১৫ জানুয়ারি, ২০২০

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস পরবর্তী স্বাস্থ্যের উন্নতি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস পরবর্তী স্বাস্থ্যের উন্নতি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা।

বুধবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাছের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুধবার সকালে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করান ওবায়দুল কাদের। পরে চিকিৎসক দলের প্রধান ডা. ফিলিপ কোহ কাদেরের স্বাস্থ্যের আশানুরূপ উন্নতিতে সন্তোষ প্রকাশ করেন।

ডা. ফিলিপ কোহের বরাত দিয়ে আবু নাছের জানান, ওবায়দুল কাদেরের স্বাস্থ্য স্থিতিশীল রয়েছে এবং প্রতিটি প্যারামিটার আশানুরূপ উন্নতি করেছে। কাদেরের হৃদযন্ত্রের কার্যক্ষমতা বেড়েছে এবং শতকরা হারে তা ক্রমশ উন্নতির দিকে, যা অত্যন্ত ইতিবাচক বলে জানান চিকিৎসক দলের প্রধান।

বুধবার রাত ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটযোগে ওবায়দুল কাদের দেশে ফিরার কথা রয়েছে। এর আগে ১৩ জানুয়ারি ফলোআপ চিকিৎসায় সিঙ্গাপুর যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন