১৯ জানুয়ারি আ.লীগের মহাসমাবেশ

আগামী ১৯ জানুয়ারি রাজধানীতে মহাসমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে পুনরায় সরকারে থাকায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় উপলক্ষ্যে আগামী ১৯ জানুয়ারি (শনিবার) দুপুর ২টা ৩০ মিনিটে আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মহাসমাবেশকে সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট ২৮৮ আসনে জয়ী হয়েছে। এর মধ্যে জাতীয় পার্টির রয়েছে ২০টি আসন। বৃহস্পতিবার নবনির্বাচিত ২৯১ জন সংসদ সদস্য শপথগ্রহণ করেছেন।

টাইমস/ কেআরএস

Share this news on:

সর্বশেষ

এক টাকারও দুর্নীতি করিনি -মাসুদ সাঈদী Feb 03, 2026
আলবার্টার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে যুক্তরাষ্ট্রের ছায়া Feb 03, 2026
তাঁরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষার জন্য: বিএনপি চেয়ারম্যান Feb 03, 2026
ঢাকা-১১ আসনে আইনি লড়াই, এম এ কাইয়ুম বনাম নাহিদ ইসলাম! Feb 03, 2026
ভোলায় ভুল চিকিৎসায় ডেলিভারি রোগীর মৃ'ত্যু'র অভিযোগ Feb 03, 2026
১৭ মাসে ৬০০ সংঘাতের ৫৫০ টিতে বিএনপি জড়িত Feb 03, 2026
img
জেনে নিন রুপার আজকের বাজারদর Feb 03, 2026
img
ক্ষমতায় গেলে সীমান্তে আগ্রাসন বন্ধ করা হবে: আসিফ মাহমুদ Feb 03, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 03, 2026
আন্তর্জাতিক উৎসবে দেশি ছবির দুর্দান্ত উত্থান Feb 03, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ Feb 03, 2026
img
৩ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 03, 2026
img
জাতীয় পার্টি করে ভুল করেছি, ধানের শীষে ভোট দিন: জাতীয় পার্টির নেতা ময়নুল হক Feb 03, 2026
img
ভোরে দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত Feb 03, 2026
img
নারায়ণগঞ্জে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৭২ কারাবন্দি Feb 03, 2026
img
সৌদি আরবে ১ হাজার ৮০০টি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত Feb 03, 2026
img
একদিনের পরিশ্রম আগামী পাঁচ বছরের শান্তির কারণ হতে পারে : আসিফ মাহমুদ Feb 03, 2026
img
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম Feb 03, 2026
img
ম্যাচ বর্জনকে পাকিস্তানের নাটক বললেন হরভজন সিং Feb 03, 2026
img
খেলোয়াড়দের চোট এড়ানোর উপায় খুঁজছেন ফ্লিক Feb 03, 2026