‘দায়িত্ব পালনে অক্ষম হলে নেতৃত্বে পরিবর্তন’

যেসব এলাকায় মন্ত্রী ছিলনা বা বঞ্চিত ছিল সেসব এলাকায় মন্ত্রী দেয়া হয়েছে। তারা দায়িত্ব পালনে অক্ষম হলে মন্ত্রীপরিষদে পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, নতুনদের নিয়ে মন্ত্রিসভা গঠনের কারন হলো, যেসব এলাকায় মন্ত্রী নেই এবং এলাকাগুলো ছিল উন্নয়বঞ্চিত, সেসব এলাকার প্রতিনিধিদের অগ্রাধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইশতিহার বাস্তবায়নের উপযোগী করেই নবীন-প্রবীনের সমন্বয়ে মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এতে লক্ষ্য বাস্তবায়ন সহজ হবে। নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত মন্ত্রিসভা বিভিন্ন মহলের প্রশংসা কুড়িয়েছে। প্রত্যাশার সঙ্গে বাস্তবতার মিল রেখে তারা কাজ করতে পারবেন বলে আশা রাখি।

আগের মন্ত্রীদের বাদ পড়ার বিষয় তিনি বলেন, তারা বাদ পড়েননি, আমরা তাদের বাদ পড়া বলতে চাইনা। তারা সফলভাবে তাদের দায়িত্ব পালন করেছেন। এখন তারা শুধু দলে মনোনিবেশ করবেন। দলকে শক্তিশালী করতে কাজ করবেন।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি বিরোধী দল হিসাবে ভূমিকা পালন করলেই ভাল। এতে গণতন্ত্রের বিকাশ হয়। শরিক দলগুলো আমাদের সঙ্গেই আছে, ভবিষ্যেতেও থাকবে। মন্ত্রী না হলেই যে কেউ থাকবে না এমন নয়। পাঁচ বছর অনেক সময়। কখন কে আসবে, কে যাবে তা বলা যায় না। দায়িত্বে পরিবর্তন আসতেই পারে। দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে ও সুশাসন প্রতিষ্ঠায় সরকার কঠোর অবস্থানে থাকবে।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনের পরিবেশ সৃষ্টি করেছে একমাত্র বিএনপি : মোস্তফা জামান Feb 05, 2026
img
লক্ষ্মীপুরে জামায়াত নেতার নির্দেশেই ‘ভোটের সিল’ বানান প্রেস মালিক Feb 05, 2026
img
নির্বাচনকে সামনে রেখে চিলমারীর দুর্গম চরাঞ্চলে সেনাবাহিনীর মহড়া Feb 05, 2026
img
ঢাকা মহানগরের সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময়ে সেনাপ্রধান Feb 05, 2026
img
জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক : জামিন পেলেন বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আলম Feb 05, 2026
img
এপস্টেইন নথিতে নিজের নাম, কী ব্যাখ্যা দিলেন হ্যারি পটারের লেখিকা? Feb 05, 2026
img
অবশেষে ফাঁস হল দিশা পাটানির প্রেমিকের চেহারা Feb 05, 2026
img
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৬১টি মামলা Feb 05, 2026
img
রটারড্যামে মাকে নিয়ে আবেগপ্রবণ জাকিয়া বারী মম Feb 05, 2026
img
বিশ্বকাপের আগে ভারত শিবিরে বড় ধাক্কা Feb 05, 2026
img
পুরনো রাজনীতি আর দেখতে চাই না: শফিকুর রহমান Feb 05, 2026
img
যুগ পেরিয়ে কোনালদের কে-কম্পানি, চলছে নতুন অ্যালবামের প্রস্তুতি Feb 05, 2026
img
রক্তের ঋণ ভুলে গেলে বিশ্বাসঘাতকতা হবে: জোনায়েদ সাকি Feb 05, 2026
img
নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে কী সিদ্ধান্ত নেবে পাকিস্তান? Feb 05, 2026
img
মিথ্যা কথা ও কালো টাকা দিয়ে ভোটারদের বিভ্রান্ত করা হচ্ছে : গোলাম পরওয়ার Feb 05, 2026
img
ভিন্টেজ হোয়াইট বোল্ড লুকে মালাইকা Feb 05, 2026
img
পোস্টাল ভোটের ফলাফল নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইসির Feb 05, 2026
img
একুশে পদক পাচ্ছেন ১০ জন Feb 05, 2026
img
রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বহির্গমন সম্পূর্ণ স্থগিতের নির্দেশ ইসির Feb 05, 2026
img
রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ Feb 05, 2026