© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রুদ্ধদ্বার বৈঠকে বিএনপি নেতারা

শেয়ার করুন:
রুদ্ধদ্বার বৈঠকে বিএনপি নেতারা
own-reporter
০৭:৫৩ পিএম | ০৭ জানুয়ারি, ২০১৯

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন বিএনপির মধ্যম সারির নেতারা। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের কেউ না থাকলেও দলের ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব ও সম্পাদকীয় মন্ডলীর সদস্যরা উপস্থিত রয়েছেন।

সোমবার বিকেল সাড়ে ৫টায় এ বৈঠক শুরু হয় বলে বিএনপির কার্যালয় সূত্র জানিয়েছে। রাত পৌনে ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বৈঠক চলছিলো।

বৈঠকে দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মোহাম্মদ শাহজাহান, বেগম সেলিমা রহমান, এম মোরশেদ খান, এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।

টাইমস/এএস/এইচইউ

মন্তব্য করুন