© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সরকারকে দ্রুত পদত্যাগের আহবান ড. কামালের

শেয়ার করুন:
সরকারকে দ্রুত পদত্যাগের আহবান ড. কামালের
own-reporter
০৮:৩৩ পিএম | ১৮ জানুয়ারি, ২০১৯

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে দ্রুত ক্ষমতা থেকে সরে যাওয়ার আহবান জানিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে দ্রুত ক্ষমতা থেকে সরে যাওয়ার আহবান জানিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিলের ইডেন কমপ্লেক্সে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় তিনি এ আহবান জানান।

একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী সুব্রত চৌধুরীর নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

কামাল হোসেন বলেন, রাষ্ট্রকে হাইজ্যাক করে আওয়ামী লীগ এখন মানুষের ভোটের অধিকারও হাইজ্যাক করেছে। এটা সংবিধানের লঙ্ঘন।

‘বাংলাদেশে এটা করে কেউ পার পাবে না। এটা কসম করে বলছি। মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে দ্রুত সরে পড়ার জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি।’

এ সময় দেশের মানুষকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করার অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করারও ঘোষণা দেন তিনি।

টাইমস/এক্স

মন্তব্য করুন