নেচে গেয়ে বিজয় উৎসব উদযাপন

নেচে গেয়ে একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় উদযাপন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সমাবেশের মূল পর্ব শনিবার দুপুর আড়াইটার পর শুরু হলেও দুপুর ১২টা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিজয় সমাবেশকে বিজয় আনন্দে রূপ দিতে দেশবরেণ্য শিল্পীরা গান পরিবেশন করেন। নাচ-গানের মাধ্যমে প্রাণবন্ত করে রাখেন সমাবেশস্থল।

এসময় শিল্পীদের গানের তালে তালে নেচে গেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন আঁখি আলমগীর, রফিকুল আলম, ফাহমিদা নবী, কল্পনা মজুমদার ও জলের গান-এর দল।

সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিবেদন করে ‘আপনার জন্ম একটি নতুন সময়ের ইঙ্গিত’ কবিতা আবৃত্তি করেন কবি রাসেল আশেকী।

এছাড়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সমাবেশমঞ্চে আরোহনের সময় মানিকগঞ্জের নির্বাচিত সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ গান পরিবেশন করেন এবং মঞ্চে আসন গ্রহণের পর ‘জিতবে এবার নৌকা’ গানের শিল্পীরা সমবেত কণ্ঠে গান পরিবেশন করেন।

এর আগে বিজয় উৎসবের সমাবেশকে ঘিরে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল সোহরাওয়ার্দী উদ্যানে আসেন। এসময় তাদের ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত হয়ে উঠে উদ্যান।

সমাবেশে ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নিয়েছেন।

রাজধানীর আশপাশের জেলাগুলো থেকেও আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে যোগ দিয়েছেন।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে ২৫৭টি আসনে জয় নিয়ে টানা তৃতীয়বার সরকার গঠন করেছে আওয়ামী লীগ। শেখ হাসিনা চতুর্থ বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

 

টাইমস/টিআর/এক্স

Share this news on:

সর্বশেষ

img
‘পুরুষ দেখলেই এখন ভয়ে শরীর কাঁপতে শুরু করে!’ কেন এমন অনুভূতি রিয়ার? Feb 04, 2026
img
নুরকে দয়া করে আপনারা বিজয়ী করে আনবেন: তারেক রহমান Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে ‘আমার টাকা, আমার হিসাব’সহ ৩টি অ্যাপ তৈরি করবে জামায়াতে ইসলামী Feb 04, 2026
img
৩০ ভাগ মানুষ মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবে: রুমিন ফারহানা Feb 04, 2026
img
এত সীমিত সময়ের প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা : মির্জা আব্বাস Feb 04, 2026
img
২৭ বছরের দাম্পত্যে নতুন উপলব্ধি, স্বামী-স্ত্রী নয়, যমজ হয়ে গেছেন রূপঙ্কর-চৈতালী Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা জামায়াতে ইসলামীর Feb 04, 2026
img
প্রশাসন মানুষের বিরুদ্ধে গেলে আবারো ৫ আগস্ট নেমে আসবে: হাসনাত আবদুল্লাহ Feb 04, 2026
img
বয়স হয়ে গেছে বলে বিয়ে করতে চাই না: সাফা কবির Feb 04, 2026
img
প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না, সবাইকে ক্ষমা করে দিলাম: জামায়াত আমির Feb 04, 2026
img
বিনা বেতনে স্নাতক পর্যন্ত মেয়েদের পড়ালেখার প্রতিশ্রুতি জামায়াতের Feb 04, 2026
img
বিমানের ম্যানচেষ্টার-সিলেট ফ্লাইট চালু রাখতে জামায়াতের আমিরের কাছে স্মারকলিপি Feb 04, 2026
img
টলিউডে কাজের সুযোগ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহারে ৩৭ দফা স্বাস্থ্য পরিকল্পনা

ঢাকায় চাপ কমাতে জেলা-উপজেলায় পূর্ণাঙ্গ হাসপাতাল করবে জামায়াতে ইসলামী Feb 04, 2026
img
প্রাক্তন অর্জুন কাপুরের দুঃসময়ে কী করলেন মালাইকা? Feb 04, 2026
img
বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি: ডা. জুবাইদা রহমান Feb 04, 2026
আলোচনার আগেই যুদ্ধে জড়িয়ে পরবে ইরান-যুক্তরাষ্ট্র Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

১৫ লাখ ফ্রিল্যান্সার ও ৫ লাখ উদ্যোক্তা তৈরির পরিকল্পনা জামায়াতে ইসলামীর Feb 04, 2026
ভেনেজুয়েলার তেল ভাণ্ডার যেন এক মহাবিস্ময়কর সম্পদ Feb 04, 2026
img
বিএনপিতে যোগ দিলো জামায়াতের ২৫ নেতাকর্মী Feb 04, 2026