ঢাকা যখন মিছিলের নগরী

সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় উৎসবকে কেন্দ্র করে মিছিলের নগরীতে পরিণত হয়েছিল রাজধানী ঢাকা। আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হওয়ার বেশ কয়েক ঘণ্টা আগে থেকেই বিভিন্নপ্রান্ত থেকে রঙ বেরঙের পোশাক পড়ে অনুষ্ঠান স্থলে মিছিলসহ আসতে থাকেন নেতাকর্মীরা। কেই কেউ নৌকায় চড়ে, আবার কেউ কেউ ট্রাক-বাসে ছড়ে, আবার কেউ কেউ হাতি-ঘোড়ায় চড়ে বিজয় উৎসবে অংশ নিতে দেখা গেছে।

৩০ ডিসেম্বর দেশে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওইদিন আওয়ামী লীগ ২৫৭টি আসনে জয় লাভ করে টানা তৃতীয়বার সরকার গঠন করে। তবে ওই বিজয়ের পর দেশে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করতে মানা করেছিলেন দলীয় প্রধান শেখ হাসিনা। তাই ভোটের ১৯ দিন পর বিজয় উৎসব পালন করছে দলছি। সেই লক্ষ্যে শনিবার সকাল থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঢাকার থানা ও ওয়ার্ডের বাইরেও রাজধানীর আশপাশের এলাকা থেকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আসতে থাকেন।

তবে সকালে দিকে নেতাকর্মীদের উপস্থিত কম থাকলে দুপুর থেকে ঢাকা হয়ে উঠে মিছিলের নগরী। রাজধানীর কাওরান বাজার, ফার্মগেট, ধানমন্ডি, বনানী, মালিবাগ, মগবাজার, পুরানা পল্টন, শান্তিনগর, আজিমপুর, কলাবাগান, গুলিস্তানসহ আশপাশের এলাকাগুলোতে দলীয় নেতাকর্মীরা অবস্থান নেন। পরে সেই এলাকাগুলো থেকে মিছিল সহকারে তারা সমাবেশস্থলে উপস্থিত হন। এ সময় সরকারের বিভিন্ন উন্নয়নের স্লোগান দিতে দেখা গেছে তাদের। এছাড়াও ট্রাকসহ বিভিন্ন গাড়িতে করে দলীয় নেতাকর্মীরা গানে গানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা স্মরণ করতে দেখা গেছে।

এদিকে দলীয় নেতাকর্মীরা লাল-সবুজ টি শার্ট ও মাথায় ক্যাপ পরে হেঁটে বা পিকআপভ্যান, ট্রাক ও বাসযোগে বিভিন্ন সড়ক ধরে উদ্যানে উপস্থিত হন। এ সময় সবার মুখে ‘জয় বাংলা’ স্লোগানের সঙ্গে ঢাক-ঢোলের বাদ্যে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছিল।

এদিকে বিজয় উৎসবকে কেন্দ্র করে রাজধানীতে সুন্দর করে সাজানো হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় সাটানো হয়েছে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিলবোর্ড, ব্যানার ও পেস্টুন।

 

টাইমস/ কেআরএস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ডি ভিলিয়ার্সের চোখে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট Feb 06, 2026
img
ভোটকেন্দ্রের সব তথ্য এখন মোবাইলে, ইসির নতুন অ্যাপ চালু Feb 06, 2026
img
থামছে না 'ধুরন্ধর'র ঢেউ, ওটিটি-তে নতুন ইতিহাস! Feb 06, 2026
img
স্বর্ণের পর এবার কমল রুপার দামও Feb 06, 2026
img
আজ বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের প্রয়াণ দিবস Feb 06, 2026
img
আর্থিক নিয়ম ভাঙায় শাস্তি পেল হামজার ক্লাব Feb 06, 2026
img
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন Feb 06, 2026
img
ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য Feb 06, 2026
img
১৬ মাসের মধ্যে সর্বনিম্ন বিটকয়েনের দাম! Feb 06, 2026
img
ভারতের সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও Feb 06, 2026
img
স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না : বুবলী Feb 06, 2026
img
এনসিপির কৌশলের অভাব আছে, জামায়াত জোটে আধিপত্য বিস্তার করবে: মাহফুজ আলম Feb 06, 2026
img
বরিশালে জনসভার মঞ্চে জামায়াত আমির Feb 06, 2026
img
বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই Feb 06, 2026
img
লিটনদের কাছে হারার পর আকবরের মন্তব্য Feb 06, 2026
img
নেটফ্লিক্সে আসছে নতুন রোমান্টিক থ্রিলার ‘ইয়েহ দিল শুন রাহা হেয়’ Feb 06, 2026
img
একাদশে সুযোগ না পাওয়া দিনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ রিশাদের Feb 06, 2026
img
ঝিনাইদহ-৪ : স্বতন্ত্র প্রার্থীর দুই নির্বাচনী অফিস ভাংচুর Feb 06, 2026
img
ফের ফিরছে শিবু-কৌশানী জুটি! Feb 06, 2026
img
আজ ৬ জেলায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 06, 2026