© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গণঅভ্যুত্থান করল ছাত্ররা, ফল ভোগ করছে রাজনৈতিক দলগুলো: নাহিদ ইসলাম

শেয়ার করুন:
গণঅভ্যুত্থান করল ছাত্ররা, ফল ভোগ করছে রাজনৈতিক দলগুলো: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৮ এএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
চব্বিশের গণঅভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থীদের অবদান সবচেয়ে বেশি থাকলেও রাজনৈতিক দলগুলো এর সুফল ভোগ করছে এবং বারবার ছাত্রদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, জনগণ কেবল ক্ষমতার হাতবদলের জন্য নয়, বরং স্বৈরাচারী কাঠামোর আমূল সংস্কারের জন্যই ভোট দিয়েছিল। অথচ বর্তমান সরকার বিচার, সংস্কার এবং অর্থনৈতিক লুটপাট রোধের ক্ষেত্রে জনআকাঙ্ক্ষার সম্পূর্ণ বিপরীতে অবস্থান নিয়েছে।

তিনি অভিযোগ করেন, জনগণ কেবল ক্ষমতার হাতবদলের জন্য নয়, বরং স্বৈরাচারী কাঠামোর আমূল সংস্কারের জন্যই ভোট দিয়েছিল। অথচ বর্তমান সরকার বিচার, সংস্কার এবং অর্থনৈতিক লুটপাট রোধের ক্ষেত্রে জনআকাঙক্ষার সম্পূর্ণ বিপরীতে অবস্থান নিয়েছে।

সংস্কার পরিষদের শপথ গ্রহণ ইস্যু নিয়ে কঠোর সমালোচনা করে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, নির্ধারিত দিনে শপথ না নিয়ে সংশ্লিষ্টরা মূলত গণভোট ও জনাদেশের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সংস্কার পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন না হলে বর্তমান জাতীয় সংসদের কোনো কার্যকারিতা বা মূল্য থাকে না। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে অপসারণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই ঘটনার মধ্য দিয়ে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে জনমনে গভীর সন্দেহের সৃষ্টি হয়েছে।

ঋণখেলাপিদের পুনর্বাসন নিয়েও তিনি সরকারের কড়া সমালোচনা করেন।

জাতীয় সংসদে স্বাধীনভাবে কথা বলার পরিবেশ না থাকলে বাধ্য হয়ে আবারও রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে এবং এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও সতর্ক করে দেন নাহিদ ইসলাম। অর্থনৈতিক খাত সংস্কারের দাবি জানিয়ে তিনি অবিলম্বে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরকে পরিবর্তন করে একজন যোগ্য ব্যক্তিকে ওই পদে নিয়োগ দেওয়ার জোর আহ্বান জানান।

টিজে/এসএন 

মন্তব্য করুন