© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সুযোগ সন্ধানীদের স্থান নেই আওয়ামী লীগে -ওবায়দুল কাদের

শেয়ার করুন:
সুযোগ সন্ধানীদের স্থান নেই আওয়ামী লীগে -ওবায়দুল কাদের

ফাইল ছবি

own-reporter
০৫:১৬ পিএম | ২৮ আগস্ট, ২০২০

সুযোগ সন্ধানী অনুপ্রবেশকারীদের আওয়ামী লীগে আশ্রয় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দুঃসময়ে দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীরাই দলকে সমুন্নত রাখেন। সুসময়ের বসন্তের কোকিল দুঃসময়ে থাকে না। অনুপ্রবেশকারীরাই দলের ভাবমূর্তি নষ্ট করে।

শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটিটর উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, স্বাস্থ্য সম্পাদক ডা. রোকেয়া সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। এ দিন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম হস্তান্তর করে আওয়ামী লীগ।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওবায়দুল কাদের বলেন, আমি একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই–, অনুপ্রবেশকারীরাই দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করে। দুঃসময়ের পরীক্ষিত নেতাকর্মীদের দ্বারা দলের কখনো ক্ষতি হয় না। পরীক্ষিত নেতাকর্মীরা সরকারের জন্যও ক্ষতিকর নয়। আওয়ামী লীগে অনেক অনুপ্রবেশকারী আছে। এসব চক্রের কারণে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়।

টাইমস/এসএন

মন্তব্য করুন