© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হেফাজত মহাসচিব বাবুনগরী হাসপাতালে

শেয়ার করুন:
হেফাজত মহাসচিব বাবুনগরী হাসপাতালে
country-desk
০৬:৫৮ পিএম | ২৭ জানুয়ারি, ২০১৯

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সহকারী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীকে (৭০) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সহকারী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীকে (৭০) হাসপাতালে ভর্তি করা হয়েছেন।

শনিবার বিকালে তাকে রিজেন্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকা আনা হয়।

বর্তমানে তিনি ঢাকার খিলগাঁওস্থ খিদমাহ হাসপাতালে ভর্তি আছেন বলে জানিয়েছেন বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা ইনামূল হক ফারুকী।

গণমাধ্যমকে তিনি জানান, হেফাজত মহাসচিব বার্ধক্যজনিত রোগসহ দীর্ঘদিন যাবৎ হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনিরোগে আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার অভাবে মানবেতর জীবন যাপন করছিলেন।

গত এক সপ্তাহ ধরে তিনি অসুস্থ হয়ে বিছানায় শায়িত ছিলেন। এরমধ্যে মঙ্গলবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

ওই দিন বিকাল নাগাদ তার একান্ত সহকারীরা তাকে চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা নিয়ে মাদ্রাসায় ফিরেন।

এরপর গত তিন দিন তিনি বিছানায় শায়িত ছিলেন। শনিবার সকাল থেকে আল্লামা বাবুনগরী শারীরিকভাবে কিছুটা সুস্থতা অনুভব করায় সকাল ১২টা ১০ মিনিটের দিকে সহকারীদের সহযোগিতা নিয়ে মাদ্রাসায় ক্লাস নিতে যান।

পাঠদান শেষে বিশ্রামাগারে আসার পর হঠাৎ ফের অসুস্থবোধ করেন বাবুনগরী। হঠাৎ তিনি দুর্বল হয়ে পড়েন এবং তার বাম পা অনেক বেশি ফুলে গেছে।

ইনামূল হক ফারুকী বলেন, হুজুরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার বিকালে তাকে রিজেন্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়েছে।

 

টাইমস/এক্স

মন্তব্য করুন