© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এই সরকারের অধীন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মির্জা ফখরুল

শেয়ার করুন:
এই সরকারের অধীন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মির্জা ফখরুল

ফাইল ছবি

own-reporter
০৭:০৩ পিএম | ১৮ অক্টোবর, ২০২০

এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ সরকারের কারচুপির মুখোশ খুলে দিতেই বিএনপি বিভিন্ন উপনির্বাচনে অংশ নিচ্ছে। মধ্যবর্তী নির্বাচন নয়, বিএনপি ফ্রেশ নির্বাচন চায়। কারচুপির নির্বাচন আর মেনে নেয়া হবে না।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের মতো উপনির্বাচনেও আওয়ামী লীগ ত্রাসের রাজত্ব ও কারচুপির আশ্রয় নিয়েছে। ভোট চুরি ছাড়া আওয়ামী লীগ কোনো নির্বাচনেই জয়লাভ করতে পারবে না। আমরা সব কিছুই খেয়াল করছি। সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।

উপনির্বাচনের ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, কারচুপির ভোট বাতিল করে নতুন নির্বাচনের দাবিতে আগামি ১৯ অক্টোবর রোববার সকল জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করা হয়েছে। এছাড়া ২০ অক্টোবর সোমবার থানা ও ইউনিয়ন পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। এই সরকারের অধীনে দেশে আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না।

বেগম খালেদা জিয়া প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়া মুক্ত নন, তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। জেলখানায় তিনি পরিবারের মানুষের সঙ্গে দেখা করতে পারতেন না, আর এখন পারিবারিক একটা পরিবেশ পেয়েছেন। এর বেশি কিছু নয়। কার্যত বেগম খালেদা জিয়া গৃহবন্দী।

টাইমস/এসএন

মন্তব্য করুন