গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির শতাধিক নেতাকর্মীর জামিন

ঢাকা-১৮ আসনের উপনির্বাচন চলাকালে রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় বিএনপির ১২০ নেতাকর্মীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত আসামিদের জামিন দিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পনের আদেশ দিয়েছে হাইকোর্ট।

এ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্রসহ অজ্ঞাত কয়েকসহ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজউদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ বিএনপি নেতাদের জামিন মঞ্জুর করেন।

বিএনপি নেতাদের পক্ষে জামিন শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমর, সালাউদ্দিন দোলন, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার মো. মীর হেলাল, অ্যাডভোকেট মির্জা আল মাহামুদ, মজিবুর রহমান মিয়া ও কাজী মো. জয়নাল আবেদিন।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে বলেন, গত ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের দিন রাজধানীর বিভিন্ন স্থানে বাস পোড়ানোর ঘটনায় ১৩টি মামলায় আগাম জামিন পেয়েছেন বিএনপির ১২০ নেতাকর্মী।

প্রসঙ্গত, উপনির্বাচনের দিন বাস পোড়ানোর ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় বিএনপির কেন্দ্রীয় নেতাসহ অন্তত ১২০ জন নেতাকর্মীর নামে পৃথক পৃথক ভাবে অন্তত ১৩ টি মামলা হয়।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ফিনিশিংয়ে ঝড়ো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন সোহান Feb 07, 2026
img
নীল ও বেগুনি রঙের শাড়িতে নজরকাড়া লুকে রুনা খান Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার কিভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম? Feb 07, 2026
img
বিতর্কের পর কলকাতায় সুরেলা সফরে এ আর রহমান Feb 07, 2026
img
দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর ব্যালট Feb 07, 2026
img
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা Feb 07, 2026
img
ক্যারিয়ারের প্রথম স্টেডিয়াম ট্যুরের ঘোষণা ব্রিটিশ গায়ক জায়ান মালিকের Feb 07, 2026
আল্লাহ ভরসার নামে ভণ্ডামি করে যারা Feb 07, 2026
পডকাস্টে ব্যক্তিগত জীবনের কথা বললেন মিথিলা Feb 07, 2026
img

টি-টোয়েন্টি বিশ্বকাপ

উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান Feb 07, 2026
img
গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ২ লাখ : জেনেভা একাডেমি Feb 07, 2026
img
ঋত্বিকের সঙ্গে জুটি বেঁধে ফের ছকভাঙা চরিত্রে কৌশানী! Feb 07, 2026
img
নিষেধাজ্ঞার পর ইনজুরিতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড Feb 07, 2026
img
ভাইয়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি সেলিনার Feb 07, 2026
img
শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন Feb 07, 2026
img
চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, দুইপক্ষের আহত ৬ Feb 07, 2026
img
জাপানে মুক্তি পাচ্ছে রণবীরের ‘অ্যানিম্যাল’ Feb 07, 2026
img
মস্কোতে রুশ জেনারেলকে গুলির ঘটনায় ইউক্রেনকে দায়ী করলেন সের্গেই ল্যাভরভ Feb 07, 2026
img
আজ নির্বাচনী জনসভায় অংশ নিতে ৩ জেলায় যাচ্ছেন জামায়াত আমির Feb 07, 2026
img
কার্তিক ও অনন্যার কেমিস্ট্রি এবার প্রাইম ভিডিওতে! Feb 07, 2026