© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নির্বাচন বর্জন করা বিএনপির পরিকল্পিত খেলা : প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
নির্বাচন বর্জন করা বিএনপির পরিকল্পিত খেলা : প্রধানমন্ত্রী

ফাইল ছবি

own-reporter
০৩:২৮ পিএম | ১৯ নভেম্বর, ২০২০

নির্বাচন বর্জন করা বিএনপির খেলায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, নামকাওয়াস্তে প্রার্থী দিয়ে নির্বাচনের দিন দুপুরে নির্বাচন বর্জন করবে বিএনপি, এটা সবারই ধারণা হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে গণভবন থেকে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

দেশ ও জনগনের কল্যাণে আওয়ামী লীগের অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের প্রতি মানুষের আশা আকাঙ্খা অনেক। মানুষ আমাদের ভোট দিচ্ছে একটাই কারণে, সেটা হল জনগণ উপলদ্ধি করতে পেরেছে যে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের উপকার হয়।

সভায় শেখ হাসিনা আরও বলেন, উপনির্বাচনগুলোতে বিএনপি নামকাওয়াস্তে প্রার্থী দেয়। এরপর তারা খুব হইচই করে। পরে ভোটের দিন দুপুরে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ায়। বিএনপির এই খেলা এখন সবাই বুঝে গেছে।

টাইমস/এসএন

মন্তব্য করুন