© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশে-বিদেশে চিঠি দিয়েও বিএনপির অপচেষ্টা ব্যর্থ : কাদের

শেয়ার করুন:
দেশে-বিদেশে চিঠি দিয়েও বিএনপির অপচেষ্টা ব্যর্থ : কাদের
own-reporter-narayanganj
০৪:৪০ পিএম | ০২ ফেব্রুয়ারি, ২০১৯

বিএনপি দেশে-বিদেশে চিঠি দিয়ে নির্বাচনকে অবৈধ ও প্রশ্নবিদ্ধ করার যে অপচেষ্টা চালিয়েছিলো তা চরমভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপি দেশে-বিদেশে চিঠি দিয়ে নির্বাচনকে অবৈধ ও প্রশ্নবিদ্ধ করার যে অপচেষ্টা চালিয়েছিলো তা চরমভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের কাঁচপুর দ্বিতীয় সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা জন্য যে অপচেষ্টা দুনিয়ার গনতান্ত্রিক দেশগুলোতে করেছিলো সেখানে তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। তারা দেশে-বিদেশে চিঠি দিয়ে এই নির্বাচনকে অবৈধ ও প্রশ্নবিদ্ধ নির্বাচন হিসেবে অভিহিত করার যে অপচেষ্টা চালিয়ে তা চরমভাবে ব্যর্থ হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, সর্বশেষ ব্রিটেনের প্রধানমন্ত্রী ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। সারা দুনিয়ার গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রধানরা তাকে অভিনন্দন জানিয়েছেন। বিএনপি একাই শুধু এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে।

বিএনপির আন্দোলন পুরোপুরি ব্যর্থ হয়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, তাদের ডাকে জনগণ সেভাবে সাড়া দেয়নি। দশটি বছর চলে গেছে কোনও আন্দোলন করতে পারেনি। এখন দেশে আন্দোলনের বস্তগত কোনও পরিস্থিতি নেই।

কাঁচপুর দ্বিতীয় সেতুর কাজের অগ্রগতি সম্পর্কে মন্ত্রী বলেন, দ্বিতীয় কাচঁপুর সেতু নির্মাণ কাজ শেষ হয়েছে। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বা মার্চ মাসের প্রথম সপ্তাহে এটি উদ্বোধনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় দিলেই সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন