© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মওদুদ আহমেদের শারীরিক অবস্থার অবনতি

শেয়ার করুন:
মওদুদ আহমেদের শারীরিক অবস্থার অবনতি
own-reporter
০৬:২৬ পিএম | ০৫ জানুয়ারি, ২০২১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মওদুদ আহমেদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মওদুদ আহমেদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ছয় সদস্যের বোর্ড আজ দুপুর ২টায় তার অবস্থা পর্যালোচনা করেন। মেডিক্যাল বোর্ডের প্রধানের সঙ্গে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন।

গত ২৯ ডিসেম্বর অসুস্থ হলে রাজধানীর এভার কেয়ার (এপোলো) হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বর্তমানে সেখানে সিসিইউতে চিকিৎসাধীন তিনি। শায়রুল কবির খান দেশবাসীর কাছে ব্যারিস্টার মওদুদের জন্য দোয়া চেয়েছেন।

টাইমস/এসজে

মন্তব্য করুন