© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভালো কাজকে প্রশ্নবিদ্ধ করাই বিএনপির স্বভাব : সেতুমন্ত্রী

শেয়ার করুন:
ভালো কাজকে প্রশ্নবিদ্ধ করাই বিএনপির স্বভাব : সেতুমন্ত্রী

ফাইল ছবি

own-reporter
০৭:৪৬ পিএম | ১৪ জানুয়ারি, ২০২১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের কল্যাণকর প্রতিটি কাজকে প্রশ্নবিদ্ধ করাই বিএনপির স্বভাব। তিনি বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে বিএনপি ব্যাপক অপপ্রচার চালিয়ে আসছে। এখন তারা ভ্যাকসিন নিয়ে অপপ্রচার শুরু করেছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, দেশে করোনার সংক্রমণ রোধ, আক্রান্তদের চিকিৎসা, অসহায় মানুষের সুরক্ষা এবং জীবন-জীবিকা সচল রয়েছে। স্রষ্টার রহমতে ও প্রধানমন্ত্রীর মহান মানবিক নেতৃত্বের কারণে দেশে করোনার পরিস্থিতি অন্য যেকোনও দেশের চেয়ে নিয়ন্ত্রণে রয়েছে।

ওবায়দুল কাদের আরও বলেন, যদিও প্রতিটি মৃত্যু বেদনার, একটি মৃত্যুও কামনার নয়। তাই সরকার করোনায় প্রাণহানি ও সংক্রমণ রোধে দ্রুত ভ্যাকসিন আনতে যাচ্ছে সরকার। আর তাতেই বিএনপির গাত্রদাহ হচ্ছে। বিএনপি কোনো ভালো কাজেরই প্রশংসা করতে পারে না।

টাইমস/এসএন

মন্তব্য করুন