সেতুমন্ত্রীকে নিয়ে কটূক্তি : এমপি একরামের বহিষ্কার দাবিতে নোয়াখালীতে হরতাল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরিবার নিয়ে কটূক্তির প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় হরতাল ডেকেছে নাগরিক সমাজ। আগামীকাল রোববার অর্ধদিবস (সকাল ৬টা থেকে বেলা ২টা) হরতাল পালিত হবে।

নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটি বাতিল ও নোয়াখালী-৪ আসনের (সদর ও সুবর্ণচর) সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে বহিষ্কারের দাবিতে এ হরতালের ডাক দিয়েছেন সেতুমন্ত্রীর ছোট ভাই ও বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা।

শনিবার (২৩ জানুয়ারি) সকালে কোম্পানীগঞ্জের বসুরহাট বঙ্গবন্ধু চত্বর থেকে কাদের মির্জা হরতালের পূর্বপ্রস্তুতি হিসেবে পূর্বের লাগাতার অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।

আবদুল কাদের মির্জা গণমাধ্যমকে বলেন, জেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে দিয়ে একরাম চৌধুরীর অপরাজনীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাকে দল থেকে বহিষ্কার না করা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।

এদিকে ওবায়দুল কাদেরের পরিবার নিয়ে এমপি একরামুল করিম চৌধুরীর কটূক্তির প্রতিবাদে একই স্থানে সংবাদ সম্মেলন করেছেন নোয়াখালীর মুক্তিযোদ্ধারা। এসময় খিজির হায়াত খান ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবু নাছেরসহ অনেকেই বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, ফেসবুক লাইভে এসে ওবায়দুল কাদের ও আবদুল কাদের মির্জাকে রাজাকার পরিবারের সদস্য বলে মন্তব্য করেন নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে একরামুল করিমের তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে ভিডিও বার্তার মাধ্যমে এ কটূক্তি করেন।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও- দিনাজপুর Feb 06, 2026
img
চশমা লুকে নজর কাড়লেন মৃণাল Feb 06, 2026
img
দিশাকে ঘিরে জল্পনায় নতুন মোড় Feb 06, 2026
img
চশমায় নতুন লুকে মুগ্ধতা ছড়াল ম্রুণাল ঠাকুর Feb 06, 2026
img
গুঞ্জনে ইতি টানলেন ম্রুণাল Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ Feb 06, 2026
img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026
img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 06, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১ Feb 06, 2026
img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026