বিএনপির প্রতিপক্ষ এখন পুলিশ ও প্রশাসন: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন ক্ষমতাসীন আওয়ামী লীগের আরেকটি অঙ্গসংগঠন। প্রতিটি নির্বাচনে সরকার নিজেদের পক্ষে প্রশাসনকে পুরোপুরি ব্যবহার করছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সাবেক হুইপ ও সৈয়দপুরের নেতা শওকত চৌধুরীর বিএনপিতে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপির প্রতিপক্ষ এখন আর আওয়ামী লীগ নয়, প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে পুলিশ ও প্রশাসন। নির্বাচন কমিশনের কোনও নিরপেক্ষতা নেই। প্রতিষ্ঠানটি এখন সরকার ও আওয়ামী লীগের একটা লেজুড়ভিত্তিক সংগঠনে পরিণত হয়েছে।

বিএনপির মহাসচিব বলেন, আমরা বারবার বলেছি, এই অবস্থার পরিবর্তন করতে হবে। আমরা দাবি করেছি যে নির্বাচন কমিশনের এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। সরকারকে এই মুহূর্তে পদত্যাগ করা দরকার এ জন্য যে, তারা সংবিধান লঙ্ঘন করে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। বিনা ভোটে বেআইনি সরকার জনগনের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে।

এসময় বিএনপিতে নতুন যোগদানকারী নেতা শওকত চৌধুরীকে বরণ করে নেন বিএনপি মহাসচিব।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬৯ মামলা Feb 07, 2026
img
শিয়ালের হাতে মুরগি তুলে দেয়ার প্রয়োজন নেই: শিবির সভাপতি Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’-এর ভবিষ্যৎ অনিশ্চিত, অক্ষয়-পরেশের দ্বন্দ্ব নয় নেপথ্যে কী কারণ? Feb 07, 2026
img
তারেক রহমানের পক্ষে গুলশানে নির্বাচনী গণসংযোগে জাইমা রহমান Feb 07, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নাটকীয়তায় পাকিস্তানের জয় Feb 07, 2026
img
যমুনায় আইন-শৃঙ্খলাসংক্রান্ত জরুরি সভা আজ, থাকবেন বাহিনী প্রধানরা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক Feb 07, 2026
img
হাসপাতালে ভর্তি অভিনেত্রী নবনীতা, ঠিক কী হয়েছে তার? Feb 07, 2026
img
পাক-ভারত ম্যাচ নিয়ে শ্রীলঙ্কার অনুরোধে সিদ্ধান্ত বদলাতে পারে পিসিবি Feb 07, 2026
img
ফাইনালে ভারতের বিপক্ষে পিছিয়ে বাংলাদেশ Feb 07, 2026
img
একটি দল জাল ভোট দিতে বোরখা ও নিকাব প্রস্তুত করছে : মাহদী আমিন Feb 07, 2026
img
লাল পাসপোর্ট ছেড়ে দিয়েছেন ফারুকীসহ একাধিক উপদেষ্টা Feb 07, 2026
img
তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি, মেধানির্ভর বাংলাদেশ গড়ব: সালাহউদ্দিন আহমদ Feb 07, 2026
img
ক্ষমতায় গেলে যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান Feb 07, 2026
img
১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের ‘বোর্ড অব পিস’- এর প্রথম বৈঠক Feb 07, 2026
img

রেডিও ব্ল্যাকআউটের আশঙ্কা

পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড় Feb 07, 2026
img
কালো টাকা দিয়ে কারাগার থেকে সন্ত্রাসী ছাড়িয়ে আনা হচ্ছে: গোলাম পরওয়ার Feb 07, 2026
img
পিএসএলের নিলামে ৫০ বাংলাদেশি Feb 07, 2026
img
বিশ্ব তাকিয়ে আছে, নির্বাচন ব্যর্থ হলে অজুহাত চলবে না : চট্টগ্রামের ডিসি Feb 07, 2026
img
সিলেটে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026