© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

শেয়ার করুন:
আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু
central-desk
১০:৫৪ এএম | ০৪ ফেব্রুয়ারি, ২০১৯

উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সোমবার থেকে বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত ফরম জমা দেয়া যাবে।

উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সোমবার থেকে বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত ফরম জমা দেয়া যাবে। আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানান।

মনোনয়নপ্রত্যাশীরা জেলা ও উপজেলা থেকে পাঠানো নামের তালিকা অনুযায়ী আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয় থেকে ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিসের কার্যক্রম চলবে।

এর আগে রোববার প্রথম ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১০ মার্চ প্রথম ধাপের উপজেলা নির্বাচনের ভোট নেয়া হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা নেয়ার তারিখ ১১ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই করা হবে ১২ ফেব্রুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন ১৯ ফেব্রুয়ারি। প্রথম ধাপে ৮৭ উপজেলায় ভোট হবে ১০ মার্চ।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন