© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্ত : রাজধানীতে বিএনপির বিক্ষোভ

শেয়ার করুন:
জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্ত : রাজধানীতে বিএনপির বিক্ষোভ
own-reporter
০৫:২৬ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২১

মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি স্বরুপ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে বিএনপি। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজা ঘোষণার প্রতিবাদ জানায় নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ দিন সকাল থেকে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে অংশ নেন।

সমাবেশে বিএনপি নেতারা বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে ফেলার ষড়যন্ত্র শুরু হয়েছে। আল জাজিরায় প্রকাশিত সরকারের কুকর্মকে আড়াল করতে অবৈধ সরকার নতুন ফন্দি এটেছে। তারা জিয়াউর রহমানের নাম মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে মুছে দিতে চায়। কিন্তু সরকার ভুলে গেছে, শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অগ্রনায়ক। ইতিহাস মুছে দেয়া যাবে না।

এসময় নেতারা আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম, সাতক্ষীরার ৩৪ জন ও পাবনার ৪৭ জন বিএনপি নেতাকর্মীকে ফরমায়েশী সাজা দেওয়া হয়েছে। দলের বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদকে অন্যায়ভাবে কারাগারে পাঠিয়েছে সরকার। এভাবে দমন পীড়ন চালিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। মানুষ রাজপথে নেমে আসবে।

কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

টাইমস/এসএন

মন্তব্য করুন