© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীতে বিএনপির সমাবেশে পুলিশের লাঠিচার্জ

শেয়ার করুন:
রাজধানীতে বিএনপির সমাবেশে পুলিশের লাঠিচার্জ
own-reporter
০৩:২৫ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২১

জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে সমাবেশ পণ্ড হয়ে গেছে। লাঠিপেটায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে সমাবেশ পণ্ড হয়ে গেছে। লাঠিপেটায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের বিক্ষোভের আয়োজন করে বিএনপি।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্য চলাকালে পুলিশ লাঠিচার্জ করে। এসময় দলটির নেতাকর্মীরা দিকবিদিক ছুটাছুটি শুরু করে। পুলিশের লাঠির আঘাতে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দলটি দাবি করেছেন।

এসময় ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমানুল্লাহ আমান ও হাবিবুন্নবী খান সোহেলকে নেতাকর্মীরা প্রেসক্লাবের ভেতরে নিয়ে যান। সমাবেশ থেকে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেছেন, শান্তিপূর্ণ সমাবেশের শেষ দিকে কোনো কারণ ছাড়াই পুলিশ লাঠিচার্জ শুরু করে। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী আহত হয়েছেন।

টাইমস/এসএন

মন্তব্য করুন