© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আওয়ামী লীগে ফাটল ধরানোর ষড়যন্ত চলছে : ওবায়দুল কাদের

শেয়ার করুন:
আওয়ামী লীগে ফাটল ধরানোর ষড়যন্ত চলছে : ওবায়দুল কাদের

ফাইল ছবি

own-reporter
০৫:৪৮ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২১

আওয়ামী লীগের ঐক্যে ফাটল ধরাতে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ষড়যন্ত্র মোকাবিলা করতে এখনই সকলের ভুলত্রুটি শুধরে নিতে হবে। দলের আগামীর দিনগুলো যেন আরও ভালো হয় সেজন্য সবাইকে কাজ করতে হবে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর রাসেল স্কয়ারে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই আওয়ামী লীগের অঙ্গীকার। সেই একই লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলকে আরও ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগের ইঞ্জিন হচ্ছে ঢাকা মহানগর, তাই এই ইঞ্জিনকে সচল রাখতে হবে।

টাইমস/এসএন

মন্তব্য করুন