© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কাদের মির্জা-বাদল সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত অর্ধশতাধিক

শেয়ার করুন:
কাদের মির্জা-বাদল সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত অর্ধশতাধিক
own-reporter-noakhali
০৭:০৯ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।।

খবর পেয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে এখনও উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশিরহাট বাজারে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে আওয়ামী লীগের দুই গ্রুপ।

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি গণমাধ্যমকে জানান, সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

আরও দেখুন- আবদুল কাদের মির্জার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

 

টাইমস/এসএন

মন্তব্য করুন